rongginnbd
Friday, March 16, 2018
হকিংকে নিয়ে ছবি পোস্ট করেই বিতর্কে নেইমার!
রঙিন ডেস্ক :
বার্সেলোনা ছেড়ে পিএসজি’তে যাওয়ার পর থেকেই নানা রকম ঘটনার জন্ম দিয়েছে চলেছেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। এরপর ইনজুরিতে পড়ে অস্ত্রোপচারের আগে থেকেই ক্লাবের সমালোচনার মধ্যে আছেন নেইমার। এবার স্টিফেন হকিংকে নিয়ে আরেক বিতর্কে পড়লেন তিনি।
পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পিএসজি তারকা। শুধু তাই নয় প্রজন্মের অন্যতম সেরা বিজ্ঞানীর অবদান নিয়ে বেশ ভালোই ধারণা রয়েছে ২৬ বছর বয়সী ফুটবলারের। তবে হকিংয়ের মৃত্যুতে শ্রদ্ধা জানাতে গিয়েই সবকিছু গুলিয়ে ফেললেন তিনি।
গোটা ব্যাপারটাই এখন হিতে-বিপরীত নেইমারের জন্য! ৭৬ বছর বয়সী এই বিজ্ঞানির স্মৃতির প্রতি শোক জানিয়ে টুইটারে একটি পোস্ট দেন নেইমার। আর এর জন্যই সমালোচনায় পড়তে হয়েছে তাকে।
পায়ের অস্ত্রোপচার শেষে এখন পুনর্বাসনে সময় কাটছে নেইমারের। হকিংয়ের মৃত্যুর পর টুইটারে নিজের একটি ছবি পোস্ট করেন পিএসজি তারকা। হকিংয়ের মতোই হুইল চেয়ারে বসে হাস্যোজ্জ্বল মুখে ছবিটি তোলেন নেইমার। ছবিটা তোলার সময় হয়তো কাউকে উদ্দেশ করে কিছু বলছিলেন।
সেই ছবির ক্যাপশনে নেইমার লিখেছেন হকিংয়েরই বাণী, ‘মানুষ যে পরিস্থিতিতেই থাকুক না কেন ইতিবাচক মানসিকতা নিয়ে নিজের সামর্থ্যের সর্বোত্তম ব্যবহার করা উচিত।’ কিন্তু টুইটার ব্যবহারকারীরা ব্যাপারটা মোটেও ভালোভাবে নিতে পারেনি।
মোটর নিউরন রোগের কারণে শারীরিকভাবে অক্ষম হওয়ায় হুইল চেয়ারে দীর্ঘ একটা সময় কাটিয়েছেন হকিং। নেইমার এই বিজ্ঞানীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ট্যাটুভর্তি শরীর নিয়ে খালি গায়ে ছবি তুলেছেন—এটাতে আপত্তি অনেকেরই।
ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলেছেন, ‘কোনো নীতি-নৈতিকতা কিংবা সহানুভূতি নেই!’ অভিসম্পাত বর্ষণও করেছেন সেই ব্যক্তি, তুমি ‘সব অর্থ হারাবে’।
গত, মাসের শেষ সপ্তাহে ফ্রেঞ্চ লিগে মার্সেইয়ের বিপক্ষে চোট পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন নেইমার। লিগামেন্টে চোটের সঙ্গে পায়ের কনিষ্ঠ আঙুলের হার (মেটাটারসাল) ভেঙে যাওয়া চিকিৎসকের ছুরির নিচে যেতে হয় পিএসজি ফরোয়ার্ডকে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment