rongginnbd
Friday, March 16, 2018
সাকিবের অন্তর্ভুক্তি শ্রীলঙ্কার জন্য চিন্তার বিষয়
রঙিন ডেস্ক : দলে সাকিব আল হাসানের অন্তর্ভুক্তি শ্রীলঙ্কার জন্য অবশ্যই কিছুটা চিন্তার বিষয়।কারণ সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার।সাকিব দলে থাকা মানে অতিরিক্ত একজন ব্যাটসম্যান এবং অতিরিক্ত একজন বোলার দলে পাওয়া।আজ বৃহস্পতিবার সাকিব সম্পর্কে এমনই মন্তব্য করলেন শ্রীলঙ্কা দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
নিদাহাস ট্রফিতে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের জয় যেমন শুক্রবারের ম্যাচের আগে বাংলাদেশকে আত্মবিশ্বাসী করবে তেমনি শ্রীলংকাকে চাপে রাখবে বলে মনে করছেন শ্রীলংকার কোচ।
তার মতে, ‘বাংলাদেশের বিপক্ষে ওই ম্যাচটা আমাদের কিছুটা চাপে রেখেছে। ২১৪ রান করে সচরাচর একটি দল ম্যাচ হারে না। তারা আমাদের বোলারদের চাপে ফেলে দিয়েছে। আমি মনে করি বাংলাদেশের বিপক্ষে আমাদের বোলিং আশানুরূপ হয়নি। ছয়জন বোলারের মধ্যে পাঁচজনই ১০-এর ওপরে রান দেবে— এমনটাও খুব কম ঘটে।’ তবে জয়ের ক্রেডিট হাথুরু তার পুরনো শিষ্যদের দিয়েছেন।
হাথুরুর জন্য সুখবর হলো ইনজুরিতে পড়া কুশল পেরেরা খেলার জন্য ফিট আছেন। তার চেয়ে বাংলাদেশের সাবেক কোচের কাছে বড় খবর হলো— ইনজুরি কাটিয়ে শ্রীলংকার বিপক্ষে ম্যাচের জন্য দলে যোগ দিচ্ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। হাথুরুসিংহে এ বিষয়ে বলেন, ‘এটা বাংলাদেশের ভাগ্য যে এমন ম্যাচের আগে তারা দলে সাকিবকে পাচ্ছে। সে দলের জন্য একজন অতিরিক্ত ব্যাটসম্যান আবার বোলার। সাকিব দলে থাকলে বাংলাদেশে আলাদা কম্বিনেশনে দল সাজাতে পারে।’
এ সময় হাথুরু কম ওভার রেটের কারণে অধিনায়ক দিনেশ চান্দিমালের নিষিদ্ধ হওয়া দলের জন্য চিন্তার বিষয় বলে জানান। কম ওভার রেটের কারণে গত ১০ মাসে শ্রীলংকার তিনজন অধিনায়ক নিষিদ্ধ হয়েছেন। তবে হাথুরু মনে করেন এটার সঙ্গে আরো কিছু বিষয় নিয়ে চিন্তা করছে শ্রীলংকা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment