Friday, March 9, 2018

সুস্থ থাকতে নারীরা মেনে চলুন এগুলো

টিপস ২:
যে যে রোগের ভ্যাকসিন বাজারে পাওয়া যায়, সেগুলি নিতে পারেন কিনা সে বিষয়ে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিতে ভুলবেন না। এক্ষেত্রে আরো একটি বিষয় মাথায় রাখবেন। কী বিষয়? বেশিরভাগ মহিলাই ৪০-এর পর থেকে ক্যালসিয়াম ডেভিসিয়েন্সি এবং অ্যানিমিয়ার মতো রোগে ভুগে থাকেন। এই দুটি রোগের প্রকোপ কমাতে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, সে বিষয়ে জেনে নেওয়াটা জরুরি।
টিপস ৩:
শরীরের প্রতি যেমন খেয়াল রাখতে হবে, তেমনি দেহের বহিরাংশের খেয়ালও রাখতে হবে। তাই অতি বেগুনি রশ্মির প্রভাবে যাতে ত্বকের কোনো ধরনের ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই কাজটি করবেন কীভাবে? খুব সহজ! বাড়ির বাইরে যখনই বের হবেন, তখনই সানস্ক্রিন লাগানো শুরু করুন। এমনটা করলে আলট্রা ভায়োলেট রশ্মির প্রভাবে স্কিন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায়। সেই সঙ্গে একাধিক ত্বকের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও কমতে শুরু করবে।
টিপস ৪:
যেসব রোগ শুধুমাত্র মেয়েদেরই হয়ে থাকে, যেমন- পলিসিসটিক ওভারিয়ান সিনড্রোম, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার প্রভৃতি রোগের বিষয়ে একটু জেনে নিন। বিশেষত লক্ষণগুলি সম্পর্কে। এমনটা করলে অনেক মারণ রোগকেই আপনি প্রথম স্টেজে আটকে দিতে পারবেন। ফলে দীর্ঘ কষ্টের হাত থেকে তা বাঁচবেনই, সেই সঙ্গে আয়ু কমে যাওয়ার আশঙ্কাও হ্রাস পাবে।
টিপস ৫:
স্ট্রেস হলো এমন একটি বিষ,যা একটু একটু করে শেষ করে দেয় মানব জীবনকে। বিশেষত মেয়েদের শরীরের উপরে তো মারাত্মক প্রভাব ফেলে। তাই আজ থেকেই স্ট্রেসকে টাটা বাই-বাই বলুন। আর এমনটা করবেন কীভাবে? খুব সহজ! নিয়মিত মেডিটেশন করা শুরু করুন। এটা করলে দেখবেন স্ট্রেস লেভেল কমে যাওয়ার কারণে অনেক রোগ দূরে থাকবে। প্রসঙ্গত, যারা মা হওয়ার কথা ভাবছেন, তারা স্ট্রেস থেকে নিজেদের যথটা সম্ভব দূরে রাখুন। কারণ মানসিক চাপ শুধু আপনার উপর নয়, আপনার বাচ্চার উপরও কিন্তু কুপ্রভাব ফেলে থাকে।
টিপস ৬:
প্রতিদিন স্বাস্থ্যকর খাবার খান। প্রয়োজনে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে একটা ডায়েট চার্ট বানিয়ে নিন। প্রসঙ্গত, যাদের বয়স একটু বেশির দিকে তারা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চিকিৎসকের পরমর্শ নিন। তাহলে দেখবেন অনেক রোগকেই গোড়াতেই সারিয়ে ফেলতে পারছেন। সেই সঙ্গে বেশি করে খাওয়া শুরু করুন ফল এবং সবুজ শাক-সবজি। সেই সঙ্গে রোজের ডায়েট চার্টে রাখুন ফাইবার সমৃদ্ধ খাবার। তাহলেই দেখবেন ধীরে ধীরে স্বাস্থ্যের উন্নতি ঘটতে শুরু করেছে।
টিপস ৭:পরিসংখ্যানের দিকে নজর ফেরালে দেখতে পাবেন গত কয়েক বছরে মহিলাদের মধ্যে হার্টের রোগে আক্রান্তের সংখ্যা চোখে পরার মতো বৃদ্ধি পয়েছে। তাই তো সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা করার প্রয়োজন রয়েছে। আর যদি নিয়মিত জিমে যাওয়ার সময় করে উঠতে না পারেন, তাহলে প্রতিদিন কম করে ৩০ মিনিট হাঁটা শুরু করুন। দেখবেন দারুন উপকার মিলবে।


No comments:

Post a Comment