Tuesday, January 2, 2018

স্বামী সুদর্শন হলে স্বাস্থ্য ঝুঁকি

গবেষণায় দেখা গেছে যে যেই স্ত্রীরা ক্রাশ ডায়েট করেন স্লিম থাকার জন্য তাদের বেশিরভাগই পুষ্টির অভাবের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এছাড়াও বিষণ্ণতা, দুশ্চিন্তা এবং অতৃপ্তির মতো মানসিক সমস্যাতেও আক্রান্ত তারা। গবেষকরা লক্ষ্য করেছেন যে এধরণের প্রবণতা পুরুষদের মাঝে খুব কম। স্ত্রী আকর্ষণীয় হলে স্বামীরা সাধারণত হীনমন্যতায় ভুগে ইটিং ডিজঅর্ডারে ভোগেন না।
গবেষণার মূল লেখক তানিয়া রেনল্ড বলেন, ‘নারীরা যদি বুঝতেন যে তাদের এধরণের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তাদের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে, তাহলে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন।’ তানিয়া রেনল্ডের মতে, এই সমস্যা থেকে নারীদের মুক্ত করার একটাই উপায় আছে। স্বামীদের উচিত স্ত্রীর প্রশংসা করা। স্ত্রীর দেহের গড়ন যেমনই হোক, সেটাকেই সুন্দর বলা উচিত সবসময়। এতে স্ত্রী হীনমন্যতায় ভুগে ক্রাশ ডায়েটের মতো ক্ষতিকর অভ্যাস গড়ে তোলার সম্ভাবনা কমে যাবে।

No comments:

Post a Comment