rongginnbd
Tuesday, January 2, 2018
নিজের হাতেই তৈরি করুন লেংচা
রঙিন ডেস্ক :
বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই মিষ্টি থাকবেই। আর তার জন্য তো দোকান আছেই। যে কোনো মিষ্টিই কিনে আনা হয়। কিন্তু এবার নিজের হাতের তৈরি মিষ্টিই খাওয়াতে পারেন সবাইকে। আজ শিখে নিতে পারেন লেংচা। চলুন রেসিপিটা দেখে নেয়া যাক-
উপকরণ :
ছানা ২ কাপ
ময়দা আধা কাপ
বেকিং পাউডার আধা চা-চামচ
ঘি ১ চা-চামচ
মালাই পৌনে ১ কাপ
কাজুবাটা
আমন্ড বাদামবাটা আধা কাপ
পেস্তাবাটা সিকি কাপ
হাতে বানানো মাওয়া ১ কাপ
গোলাপ এসেন্স সামান্য
শিরার জন্য চিনি দেড় কেজি
পানি ৯ কাপ
তরল দুধ আধা কাপ
প্রণালি:
চিনি ও পানি দিয়ে শিরা করে আধা কাপ দুধ দিয়ে দুই বার ময়লা কাটিয়ে ছেঁকে রাখতে হবে। মালাই, আমন্ড ও পেস্তাবাটা, গুঁড়া চিনি, গোলাপ এসেন্স একসঙ্গে মিলিয়ে রাখতে হবে।
ময়দা ও ঘি দিয়ে ময়ান দিয়ে বেকিং পাউডার মিলিয়ে রাখতে হবে। ছানা অল্প মথে ময়দার মিশ্রণের সঙ্গে ভালো করে মেখে ১৮-২০ ভাগ করে নিন। এবার লম্বাটে আকার দিয়ে একসঙ্গে ফুটন্ত শিরায় ছাড়তে হবে। কিছুক্ষণ পরপর গরম পানি দিতে হবে ও চামচ দিয়ে মিষ্টি ডুবিয়ে দিতে হবে।
বেশি জ্বালে ৩৫-৪০ মিনিট রেখে চুলা থেকে নামিয়ে ঘন শিরার সঙ্গে ৩ কাপ পানি মিলিয়ে ৪-৫ ঘণ্টা শিরায় ডুবিয়ে রাখতে হবে। শিরা থেকে উঠিয়ে কিচেন টাওয়েল বা পরিষ্কার পাতলা কাপড়ের ওপর কিছুক্ষণ রেখে চাকু দিয়ে এক দিকে চিরে মালাইয়ের মিশ্রণের পুর লাগিয়ে মাওয়ায় গড়িয়ে পরিবেশন করতে হবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment