Thursday, May 3, 2018

ডিজলাইকের রেকর্ড ফারিয়ার ‘পটাকা’র

ইউটিউবে দর্শকের পছন্দ-অপছন্দের মতামত পাওয়া যায় ‘লাইক’ ও ‘ডিজলাইক’ বাটনে ক্লিক দেখে। সেই দিক থেকে খুব একটা সুবিধা করতে পারেনি ফারিয়ার গানটি। বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত গানটি দেখে ১৩ হাজার দর্শক ‘লাইক’ করেছেন; আর বিপরীতে ‘ডিজলাইক’ করেছেন ১ লাখের বেশি দর্শক। যা বাংলাদেশি কোনো গানের ক্ষেত্রে এর আগে খুব একটা দেখা যায়নি।
এদিকে ‘পটাকা’ গানটির জন্য সোশাল মাধ্যমে ট্রলের শিকারও হন নুসরাত ফারিয়া। তবে এসব নিয়ে মোটেও চিন্তিত নন ফারিয়া। তিনি মনে করেন, যেকোনো কাজের আলোচনা সমালোচনা থাকবেই। তার কাজ হচ্ছে কাজ করে যাওয়া। তিনি সেই হিসেবে ফিডব্যাকও পাচ্ছেন। ইউটিউবে ট্রেন্ডিংয়ে বাংলাদেশে চলতি সপ্তাহে ২ নাম্বারে ছিলো গানটি। এটাকে খুব ইতিবাচকভাবে দেখছেন গানের সঙ্গে সংশ্লিষ্ট সকলে।

No comments:

Post a Comment