rongginnbd
Thursday, May 3, 2018
‘তারিফা’য় লাস্যময়ী কারিনা-সোনম-স্বরা (ভিডিও)
রঙিন ডেস্ক:
মা হওযার পর ‘ভীরে দি ওয়েডিং’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় কামব্যাক করছেন কারিনা কাপুর। সিনেমায় নিজেকে ফিট দেখানোর জন্য কারিনা প্রচুর পরিশ্রম করেছেন। ট্রেলারে এর প্রভাবও দেখা গিয়েছে। এবার এই সিনেমার গান ‘তারিফা’ মুক্তি পেয়েছে।
গানটিতে কারিনাকে মোহময়ী দেখিয়েছে। কারিনার সঙ্গে এই প্রথম সোনম কাপুর, স্বরা ভাস্কর ও শিবাকে এই রূপে দেখা গিয়েছে। এই গানটি গেয়েছেন র্যাপার বাদশাহ। কোরিওগ্রাফি ফারহা খানের।
শ্যুটিংয়ের সময় থেকেই অনুরাগীরা এই গানটির জন্য অপেক্ষায় ছিলেন। প্রোমোশনাল শ্যুটের ছবিতেই কারিনাকে লাস্যময়ী লেগেছিল। এবার সেই গান রিলিজের পর অনুরাগীদের উচ্ছ্বসিত প্রশংসা পেয়েছে।
এমনিতেই সোনম ও কারিনা গ্ল্যামারাস। তারওপর এই গানে তাদের লুক নজর কেড়েছে দর্শকদের। গানে কারিনার সঙ্গে গার্ল গ্যাঙকে উচ্ছ্বল ভঙ্গিতে দেখা গিয়েছে।
কয়েকদিন আগেই সিনেমার ট্রেলার মুক্তি পেয়েছে। সিনেমায় এমন চার স্বাধীনচেতা মেয়ের কাহিনী তুলে ধরা হয়েছে যারা নিজেদের মতো করে বাঁচতে চায়। সিনেমার সংলাপও যথেষ্ট জনপ্রিয় হতে শুরু করেছে।
সিনেমাটি আগামী ১ জুন মুক্তি পাবে। সূত্র: এবিপি আনন্দ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment