rongginnbd
Friday, May 4, 2018
অবশেষে প্রেক্ষাগৃহে ‘ধূসর কুয়াশা’
রঙিন ডেস্ক:
শুটিং শেষ হওয়ার প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘ধূসর কুয়াশা’। আজ শুক্রবার (৪ মে) দেশের মোট ১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলো উত্তম আকাশ পরিচালিত ছবিটি।
দেরি করে মুক্তি দেয়া প্রসঙ্গে এই ছবির নায়ক ও প্রযোজক মুন্না বলেন, ‘সেন্সর বোর্ড পরপর দুই দফা আটকে দিয়েছিল। পরে তাদের কথামতো দুবারই সম্পাদনা করে জমা দেওয়া হয়। সম্পাদনা শেষে মাস দু-এক আগে ছবিটি সেন্সর সার্টিফিকেট পেয়েছে। এ কারণে ছবিটি মুক্তি দিতে পারছি।’
এ প্রসঙ্গে পরিচালক উত্তম আকাশ বলেন, শুরুতে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকলেও পূর্ব নির্ধারিত তারিখেই ‘ধূসর কুয়াশা’ মুক্তি দিলাম। সারাদেশে ১০টি প্রেক্ষাগৃহে আজ থেকে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।
ত্রিভুজ প্রেমের সিনেমাটিতে চিত্রনায়িকা নিপুণের বিপরীতে অভিনয় করেছেন নবাগত মাহবুবুর রশিদ মুন্না। এতে আরো আছেন পুষ্পিতা পপি, বড় দা মিঠু প্রমুখ।
২০১৭ সালের জুলাইয়ে ‘ধূসর কুয়াশা’ সেন্সরবোর্ডে জমা পড়ে। বোর্ড প্রথমে কর্তন ও পরবর্তীতে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলো। তবে শেষে পর্যন্ত গত ৩১ জানুয়ারি ছবিটিকে সেন্সরবোর্ড ছাড়পত্র দেয়।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment