rongginnbd
Friday, March 23, 2018
আজ বিশ্ব আবহাওয়া দিবস
রঙিন ডেস্ক:
আজ ২৩ মার্চ, বিশ্ব আবহাওয়া দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘ওয়েদার- রেডি, ক্লাইমেট স্মার্ট’। বর্তমানে ১৮৯টি দেশ বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্য। প্রতিবছর বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার সকল সদস্য রাষ্ট্র দিবসটি পালন করে।
প্রতি বছরের মতো এবারো বাংলাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। আবহাওয়া অধিদপ্তর দিবটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এছাড়া দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব আবহাওয়া দিবস-২০১৮ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, জীবন ও সম্পদ রক্ষা এবং কমিউনিটিকে প্রতিকূল অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য সহযোগিতা দিতে আবহাওয়া ও জলবায়ু পরিস্থিতি সম্পর্কে ধারণা গ্রহণে প্রচেষ্টা চালাতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।
মো. আবদুল হামিদ বলেন, আধুনিক আবহাওয়া বিদ্যা এবং আইসিটি প্রযুক্তি কার্যকর সতর্কতা ব্যবস্থা জোরদার করবে এবং প্রাকৃতিক বিপর্যয় থেকে প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমিয়ে আনবে।
দিবসটি উপলক্ষে অপর এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার স্থানীয় জনগণ, বিশেষ করে কৃষকদের ও জাতীয় অর্থনীতিতে আবহাওয়া ও জলবায়ু সেবা প্রদান উন্নয়নের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ আঞ্চলিক আবহাওয়া ও জলবায়ু সেবা প্রকল্প অনুমোদন করেছে।
উল্লেখ্য, ১৮৭৩ সাল থেকে সারা বিশ্বে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৮৭৩ সালে আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা (আইএমও) প্রতিষ্ঠিত হওয়ার পর ১৯৫০ সালের ২৩ মার্চ জাতিসংঘের অন্যতম সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment