rongginnbd
Friday, March 23, 2018
বিশ্বকাপে ব্রাজিলের জার্সি উন্মোচন
রঙিন ডেস্ক :
রাশিয়া বিশ্বকাপ ২০১৮-তে অন্যতম ফেবারিট দল ব্রাজিল। আসন্ন রাশিয়া বিশ্বকাপের জন্য জার্সি উন্মোচন করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি।
এতোদিন তাদের জার্সির বেশ কয়েকটি ছবি ফাঁস হলেও এবার জার্সিটি উন্মোচন করেছে খেলার সরঞ্জাম প্রস্তুতকারী যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি নাইকি।
প্রতিবারের মতো এবারো জার্সিতে বৈচিত্র্য এনেছে প্রতিষ্ঠানটি। হোম জার্সিতে পতাকার রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে হলুদ রংয়ের প্রাধান্য দেওয়া হয়েছে। আর অ্যাওয়ের জন্য তৈরি করা হয়েছে গাড় নীল রংয়ে, যাতে দেওয়া হয়েছে বাড়তি ডিজাইন।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন রাশিয়ায় বসছে বিশ্ব ফুটবলের সবচেয়ে জমজমাট আসরটি। আসরে গ্রুপ ‘ই’-তে টিটের শিষ্যদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment