rongginnbd
Friday, March 23, 2018
কাউন্টি দল সাসেক্সে যোগ দিলেন হ্যালসল
রঙিন ডেস্ক : পদত্যাগের একদিন না যেতেই ইংলিশ কাউন্টি দল সাসেক্সের একাডেমির ডিরেক্টর পদে যোগ দিলেন বাংলাদে দলের সহকারী কোচ রিচার্ড হ্যালসল। যদিও বিসিবি’র কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি স্পষ্ট লিখেছিলেন বাবা অসুস্থ, এ সময়ে পরিবারের সঙ্গে থাকতে চাচ্ছেন তিনি। কিন্তু তিনি বাবার অসুস্থতার জন্য নয় বরং নতুন কাজের খোঁজেই ছুটিতে ছিলেন।
নিদাহাস ট্রফিতে ছিলেন না বাংলাদেশ দলের সঙ্গে। ছুটিতে চলে গিয়েছিলেন। টুর্নামেন্ট শেষে দল দেশে ফেরার পরও বোর্ডের সঙ্গে কোনো যোগাযোগ না করে গত মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগ পত্র পাঠান হ্যালসল।
এবারই প্রথম সাসেক্সের সঙ্গে তার কাজ করা নয়। এর আগে ১৯৯৮ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্লাবটির ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন হ্যালসল। আবারও সাসেক্সে যোগ দেওয়া প্রসঙ্গে ইংল্যান্ডের একটি সংবাদ মাধ্যমকে হ্যালসল বলেন, ‘আমি আনন্দিত ও সম্মানিত এমন এক সময় আবারও সাসেক্সে এসে যখন দারুণ একটা সময় পার করছে ক্রিকেটাররা। আমি এখান থেকেই কাজটা শুরু করবো। ক্রিকেটারদের এরই মধ্যে মনোবল শক্ত করে গিয়েছে কার্ল (যার জায়গায় হ্যালসল এসেছেন)। আমি তাদের জাতীয় দলের জন্য প্রস্তুত করব।’
২০১৪ সালে বাংলাদেশের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্বে যোগ দেন ৪৯ বছর বয়সী হ্যালসল। এরপর ২০১৬ সালে তাকে সহকারি কোচের দায়িত্বে উন্নিত করা হয়।
ছুটির কথা প্রথমে জানান হলেও ভেতরের খবর হচ্ছে, ক্রিকেটাররা অখুশি ছিলেন হ্যালসলের ওপর। এমনকি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে তার নামে নালিশও করেছিলেন ক্রিকেটাররা। তখনই বিসিবি সিদ্ধান্ত নেয় হ্যালসলকে দলের সঙ্গে নিদাহাস ট্রফিতে পাঠানো হবে না।
শুধু তাই নয়, আরও কয়েকটি অভিযোগ উঠেছিল হ্যালসলের বিরুদ্ধে। ক্রিকেটারদের ভুল তথ্য দেওয়া থেকে শুরু করে কয়েকজনকে দল থেকে বাদ দেওয়ার পেছনেও কলকাঠি নেড়েছিলেন তিনি। সব মিলিয়ে বোর্ডের কর্মকর্তা থেকে শুরু করে ক্রিকেটারদের অসন্তুষ্টি ছিল হ্যালসলের ওপর। তা বুঝতে পেরেই পদত্যাগ করেছেন হ্যালসল।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment