rongginnbd
Friday, March 23, 2018
দলের লজ্জাজনক হারের দিন ব্রডের মাইলফলক
রঙিন ডেস্ক :
অকল্যান্ড টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ রানেই অলআউট হয় ইংল্যান্ড। দলের লজ্জাজনক হারের দিনে মাইলফলক স্পর্শ করলেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড। টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এ পেসার।
বৃহস্পতিবার (২২ মার্চ) অকল্যান্ডের ইডেন পার্কে কিউয়িদের বিপক্ষে মাঠে নামার আগে তার ৩৯৯ উইকেট ছিলো। ম্যাচে নিজের দশম ওভারে ল্যাথামকে ফিরিয়ে ইতিহাসের ১৫তম বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের দেখা পান ব্রড।
ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে এই মাইলফলক ছুঁতে ১১৫টি টেস্ট খেলেছেন তিনি। আরেক ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসনের উইকেট সংখ্যা ৫২৫।
মাইলফলক ছোঁয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেননি ব্রড। কেননা এদিন মাত্র ৫৮ রানেই তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায়।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment