rongginnbd
Friday, March 23, 2018
থাইল্যান্ড গেলেন তামিম
রঙিন ডেস্ক :
নিদাহাস ট্রফি খেলে শ্রীলঙ্কা থেকেই পিএসএল খেলতে পাকিস্তানে যান বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এলিমিনেটর রাউন্ডের বাধা পেরিয়ে দল পেশাওয়ার জালমি ফাইনালে উঠলে সে ম্যাচ খেলে দেশে ফেরার কথা ছিলো তার। কিন্তু এখন তিনি পাড়ি জমিয়েছেন থাইল্যান্ডে।
গতকাল বুধবার রাতে পাকিস্তান সুপার লিগের এলিমিনেটরের পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয়। এলিমিনেটর পর্বের দুই ম্যাচ আর ফাইনালে পেশোয়ার পৌঁছালে ফাইনাল ম্যাচ খেলেই দেশে ফেরার কথা ছিল।
এলিমিনেটরের প্রথম রাউন্ডে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলে হঠাৎই হাটুর ইনজুরিতে পড়েন তামিম। পরে দ্বিতীয় এলিমিনেটরে করাচি কিংসের বিপক্ষে তাকে একাদশে দেখা যায়নি।
চিকিৎসকের পরামর্শ নিতে গতকাল বুধবার রাতেই থাইল্যান্ডের বিমান ধরেন এই টাইগার ওপেনার।
এমন খবর নিশ্চিত করে পাকিস্তানি গণমাধ্যমগুলো। তারা এমনও দাবি করে ফাইনালে যদি পেশাওয়ার খেলে তবে তামিম আবারো দলের সাথে যোগ দেবে।
যদিও বিসিবি এ নিয়ে এখনো কোন বিবৃতি দেয়নি।
গতকাল রাতে এলিমিনেটর পর্বের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচে ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে পেশোয়ার। ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১৫৭ রান তুলতে সক্ষম হয় করাচি কিংস।
আগামী ২৫ মার্চ পাকিস্তানের করাচিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফাইনাল ম্যাচে মাঠে নামবে পেশাওয়ার জালমি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment