rongginnbd
Friday, March 30, 2018
দেশের উন্নয়ন করাই আওয়ামী লীগের কাজ: প্রধানমন্ত্রী
রঙিন ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়ন করা এবং জনগণের জীবনমান উন্নয়ন করাই আওয়ামী লীগের কাজ।
বৃহস্পতিবার ঠাকুরগাঁও স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমাবেশে আওয়ামী লীগের সময়কার নানা উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা সারাদেশে রেলের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছি। রেলের সামগ্রিক উন্নয়ন করেছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছি। আমাদের দায়িত্ব উন্নয়নে ছোঁয়া ঘরে ঘরে পৌছে দেওয়া।
সরকারের ধারাবাহিকা আছে বলেই আজ উন্নয়ন করা সম্ভব হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, নৌকায় ভোট দিয়েছিলেন বলেই উন্নয়ন হয়েছে। দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আগামী নির্বাচনে ফের আওয়ামী লীগকে ভোট দেয়ার আহবান জানান। এসময় সর্বস্তরের জনগণ হাত তুলে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এলে লুটপাটে ব্যস্ত থাকে। দেশের মানুষের টাকা আত্মসাত করে বিদেশে পাচার করে। বিদেশ থেকে এতিমদের সহায়তায় টাকা এসেছিল। সেই টাকা খালেদা জিয়া ও তার ছেলে আত্মসাত করেছে।
প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগের রাজনীতি উন্নয়নের আর বিএনপির রাজনীতি লুটপাটের। খালেদা জিয়ার ছেলেরা ৯৮০ কোটি ২০ লাখ আত্মসাত করে বিদেশে পাচার করেছিল। ধরাও পড়েছে। সেই টাকা দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তিনি (মির্জা ফখরুল) শুধু বক্তব্য ও সরকারের সমালোচনায় ব্যস্ত। আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে বিবৃতি দিতে দিতে গলার অসুখ করে ফেলেছেন। কিছুদিন পরপর বিদেশে গিয়ে চিকিৎসা করাতে হয়।
জনসভায় আরো বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে আজকের সফরে প্রধানমন্ত্রী ৩৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন ও ৩৩টি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment