rongginnbd
Friday, March 30, 2018
পাপুয়া নিউগিনিতে ফের ভূমিকম্পের আঘাত
রঙিন ডেস্ক :
আফ্রিকার দেশ পাপুয়া নিউগিনি উপকূলের নিউ ব্রিটেন আইসল্যান্ডে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে এ তথ্য নিশ্চিত করেছে। উপকূলীয় কিছু এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
প্রাথমিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পটি রাবাউল শহর থেকে ১৬২ কিলোমিটার দূরের নিউ ব্রিটেন আইল্যান্ডে আঘাত হানে৷ এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬ মাইল)।
গ্রিনিচ মান সময় অনুযায়ী বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে ওই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্প অনুভূত হওয়া ওই দ্বীপে প্রায় ২০,০০০ মানুষ বসবাস করে৷
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার থেকে জানান হয়, এই ভূমিকম্প থেকে কোনও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই৷ একটি জরুরিকালীন বুলেটিন বলা হয়, প্রাপ্ত সকল তথ্যের ভিত্তিতে থেকে বোঝা যাচ্ছে কোনও বড়নের সুনামির শঙ্কা আপাতত নেই৷
রাবাউল হোটেলের রিসিপশনিস্ট ডেলি মিনডিং রয়টার্সকে বলেন, ভুমিকম্প টের পেয়ে অনেকেই হোটেল থেকে দৌড়ে বেরিয়ে আসে, কিন্তু কোন ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। উপকূলের র্যাপোপো প্ল্যানট্যাশন রিসোর্টের রিসিপশনিস্ট মে ডোভোনও জানান, তিনি কোন হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাননি।
গত ২৬ ফেব্রুয়ারি দেশটিতে আঘাত হানা ৭.৫ মাত্রার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি এখনও মোকাবেলা করছে দেশটি। সেই ভূমিকম্পে কমপক্ষে ১০০ জন নিহত হয় এঙ্গা প্রদেশে। সেখানে বড় আকারের ভূমিধ্বসে চাপা পড়ে কয়েকটি গ্রাম। সবচেয়ে ক্ষতিগ্রস্ত প্রান্তিক এলাকাগুলোর ক্ষয়ক্ষতির খবর পেতেও কয়েক সপ্তাহ পেরিয়ে যায়।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment