rongginnbd
Sunday, April 1, 2018
বিখ্যাত লেখিকা মম!
রঙিন ডেস্ক:
নিজের অভিনয় গুণে ছোটপর্দায় খুব ভালো একটি অবস্থান করে নিয়েছেন জাকিয়া বারী মম। নিয়মিত কাজ করে যাচ্ছেন নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে। সম্প্রতি ‘শৈশবে কৈশোর’ শিরোনামের নাটকে অভিনয় করলেন এই অভিনেত্রী। এতে মম’র বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা ইমনকে।
নাটকের গল্পে দেখা যাবে, মম একজন বিখ্যাত লেখিকা। তিনি বাস্তবধর্মী বিষয় নিয়ে লেখালেখি করেন। তার একটি গল্পের প্রয়োজনে ইমনের সঙ্গে প্রেম করেন এবং বইটি লেখা শেষ করেন। আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ইমনও উপস্থিত থাকেন। এ সময় মম জানান, এই বইটি লেখার জন্যই সে ইমনের সঙ্গে প্রেমের অভিনয় করেছেন। এ কথা শোনার পর ইমন খুব কষ্ট পায়। এরপর গল্প নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে সামনে এগিয়ে যায়।
আহসান হাবীব সকালের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন আজাদ আল মামুন। মম-ইমন ছাড়াও নাটকে আরো অভিনয় করছেন এস এম জনি, মীর শহিদসহ অনেকে।
নাটকটি প্রসঙ্গে তরুণ নির্মাতা আজাদ আল মামুন বলেন, ‘দর্শকদের নাটকটি ভালো লাগবে। কারণ নাটকের গল্পের পরতে পরতে নাটকীয়তার অবতারণ ঘটে। যা দর্শকদের টিভি সেটের সামনে বসে থাকতে বাধ্য করবে।’
পয়লা বৈশাখে নাটকটি বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়ার কথা রয়েছে বলেও জানান মামুন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment