Sunday, April 1, 2018

প্রথম দিনেই বাজিমাত!

রঙিন ডেস্ক: প্রথমবার জুটিবদ্ধ হওয়া শ্রদ্ধা কাপুর ও টাইগার শ্রফ অভিনীত বলিউড বক্স অফিস হিট সিনেমা ‘বাঘি’। ২০১৬ সালে অন্যতম সুপারহিট সিনেমা ছিল এটি। বক্স অফিস সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত হয়েছে ‘বাঘি টু’। এবারের ছবিতে টাইগারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তার কথিত প্রেমিকা দিশা পাটানি। আহমেদ খান পরিচালিত এ সিনেমাটিও প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
৩০ মার্চ ভারত ও ভারতের বাইরে মোট ৪ হাজার ১২৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির প্রথম দিনেই বাজিমাত করেছে ছবিটি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে প্রথম দিনের আয়ের দিক থেকে এক নম্বরে রয়েছে ছবিটি। গতকাল শুক্রবার ছবিটি আয় করে ২৫.১০ কোটি রুপি। বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ আজ শনিবার এক টুইট বার্তায় এ তথ্য জানান।



No comments:

Post a Comment