Sunday, April 1, 2018

পোস্টারে ‘স্বপ্নজাল’

মনপুরা খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ আগামী ৬ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ছবি মুক্তির আর এক সপ্তাহও সময় নেই। বিশ্ববিদ্যালয় থেকে দেশের বিভিন্ন মিডিয়া হাউজে স্বপ্নজালের প্রচারণা চালাতে হাজির হচ্ছেন গিয়াসউদ্দিন সেলিম। মুক্তির মাত্র ছয় দিন আগে এবার অনলাইনে দিলেন ছবির প্রথম পোস্টার।
নান্দনিক এই পোস্টারে শুধু ছবির নায়ক-নায়িকাকেই দেখা যাচ্ছে। ইয়াশ রোহান ও পরীমনি। রোমান্টিক ভঙ্গিতে তারা একে অন্যের হাত ধরে এগিয়ে যাচ্ছেন। গাছের শেকড় দিয়ে বানানো প্রাকৃতিক রেল লাইনের স্লিপারে। এদিকে তাদের পেছনে প্রচুর গাছ। যেগুলোর গোড়ার দিকে প্রাণবন্ত সবুজ থাকলেও উপরের দিকে তা রুক্ষ। শুকনো পাতা। হয়তো গল্পের কোনো ইঙ্গিত দিয়েছেন পোস্টারে!



No comments:

Post a Comment