rongginnbd
Sunday, April 1, 2018
চীনে ‘বাজরাঙ্গি ভাইজান’র ঝুলিতে ২৮৯ কোটি রুপি
রঙিন ডেস্ক:
বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি চীনে মুক্তি পেয়েছে ২ মার্চ। এর মাধ্যমেই প্রথমবারের মতো সালমান খান অভিনীত কোনো ছবি চীনে মুক্তি পেয়েছে। কবির খান পরিচালিত এই ছবিটি চীনে একটি মজার নামে প্রচার করা হচ্ছে। আর নামটি হলো ‘লিটল লোলিতা মাঙ্কি গড আঙ্কেল ইন চায়না’।
এদিকে মুক্তির পর থেকেই চীনা বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি। সেখানে দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও চলছে এর জয়রথ। তারান আদর্শ এক টুইট বার্তায় জানান, মুক্তির পর ২৯ মার্চ পর্যন্ত চীনে ছবিটির আয় দাঁড়িয়েছে ৪৪.৪৪ মিলিয়ন ডলার (২৮৯.১৫ কোটি রুপি)।
তারান আদার্শের টুইটারের স্ক্রিন সর্ট
‘বাজরাঙ্গি ভাইজান’ ছবিটি চীনব্যাপী ৮০০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে। এটাই এ পর্যন্ত চীনের বাজারে কোনো ভারতীয় ছবির সর্বাধিক প্রেক্ষাগৃহে মুক্তি। এর আগে আমির খানের দুটি ছবি ‘দাঙ্গাল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ যথাক্রমে ৬০০০ ও ৫০০০ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়।
উল্লেখ্য, কবির খান পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। ভারতে ৪ হাজার ২০০টি প্রেক্ষাগৃহে এবং বিদেশের সাতশোর বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। একদিকে বক্স অফিসে ঝড়, অন্যদিকে প্রশংসার করতালিতে ভাসে ‘বাজরাঙ্গি ভাইজান’। এই ছবির পর থেকে বলিউডে ‘ভাইজান’ নাম পান ছবির অভিনেতা সালমান খান। এমনকি এই ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা বনে গেছে শিশুশিল্পী হারশালি মালহোত্রা। ছবিতে সালমানের সাথে জুটি বেঁধে অভিনয় করেন কারিনা কাপুর খান।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment