rongginnbd
Sunday, April 1, 2018
অপরাধ জগতে বিদ্যা!
রঙিন ডেস্ক:
শিরোনামটি পড়ে নিশ্চয় ভাবছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন অপরাধ জগতে জড়িয়ে গেছেন! তাহলে ভুল ভাবছেন। কারণ অপরাধ জগতকে ঘিরে আবর্তিত ছবিতে অভিনয় করবেন এই গুণী অভিনেত্রী।
শোনা যাচ্ছে, জয়তী কুমার দাস পরিচালিত নতুন এক ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বিদ্যা। নাম চূড়ান্ত না হওয়া ওই ছবিতে তাকে দেখা যাবে একজন দস্যুর চরিত্রে।
বলিউডের একটি সূত্র জানায়, ছবিটির কাহিনী আবর্তিত হয়েছে অপরাধ জগতকে ঘিরে। ছবিটির মূখ্য চরিত্রে থাকবেন একজন নারী। যে কিনা দৃঢ় মানসিকতার মাধ্যমে অপরাধ দুনিয়ার অধিপতি হয়ে উঠেন। সূত্রটি আরো জানায়, ছবিটির স্ক্রিপ্ট লেখার পর ওই চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক জয়তীর প্রথম বিদ্যার কথাই মনে হয়েছে।
এদিকে দস্যুরানীর ওই চরিত্রে অভিনয়ের ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন বিদ্যাও। জানা যায়, বিদ্যার হাতে এখন ইন্দিরা গান্ধীর বায়োপিক ছবিটি রয়েছে। এই ছবির শুটিং এখনও শুরু হয়নি। এছাড়া আরো একটি ছবি তার হাতে রয়েছে। যদি সব কিছু পরিকল্পনা মতো হয় তাহলে চলতি বছরের শেষেই হয়তো অপরাধ জগত নিয়ে পরিচালক জয়তীর নতুন ছবিটির শুটিং শুরু হবে। আর দর্শকও বিদ্যাকে দেখতে পাবেন নতুন রূপে।
সাইফ আলী খানের বিপরীতে ‘পরিনীতা’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শরু করেন বিদ্যা। এরপর ‘ডার্টি পিকচার’, ‘কাহানি’, ‘বেগমজান’র মতো ভিন্ন ধর্মী সব ছবিতে তাকে দেখা গিয়েছে। সূত্র: ইন্ডিয়া ডট কম
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment