rongginnbd
Sunday, April 1, 2018
ফলের সংমিশ্রনেও আছে স্বাস্থ্য ঝুঁকি
রঙিন ডেস্ক : ফল খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল বলে চিকিৎসকসহ সবাই ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। আমরাও ইচ্ছা মাফিক নিজেদের পছন্দের ফল খেয়ে থাকি। কিন্তু আমরা অনেকেই জানিনা যে ফলও খেতে হয় কিছু নিয়ম মেনে। সব খাদ্যের সাথে ফল খাওয়া যাবেনা।আবার খিছু ফল একসাথে খাওয়া যাবেনা। নিয়ম না মেনে ফল খেলে উপকারের চেয়ে ক্ষতির সম্ভাবনাই থাকে বেশি।
কমলা ও গাজর
: কমলার সঙ্গে গাজর মিশিয়ে খেলে তা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর হতে পারে। কারণ এই ফল ও সবজির সংমিশ্রন যেমন অ্যাসিডিটি তৈরি করে, তেমনি কিডনির কার্যকারিতাকে অকেজো করে দিতে পারে।
পেঁপে ও লেবু
: এক সঙ্গে পেঁপে ও লেবু খাবেন না। এতে অ্যানিমিয়া তৈরি হওয়া ও রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে এই ডেডলি সংমিশ্রন শিশুদের জন্য খুব ক্ষতিকর। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
কমলা ও দুধ
: দুধের সঙ্গে কমলার জুস মিশিয়ে পান করা খুবই ক্ষতিকর। এতে হজমের সমস্যা সহ বেশ কিছু শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কমলায় থাকা অ্যাসিড দুধের এনজাইম নষ্ট করে দেয়, যা হজমের জন্য জরুরি।
পেয়ারা ও কলা
: একসঙ্গে পেয়ারা ও কলা খেলে অ্যাসিড হওয়া, বমি ভাব হওয়া, পেটে গ্যাস হওয়া ও স্থায়ী মাথাব্যথা দেখা দিতে পারে।
সবজি ও ফল
: একসঙ্গে ফল ও সবজি মিশিয়ে খাওয়া কখনো উচিত না। কারণ ফলে সুগারের উপাদান থাকে যা হজম হতে সময় নেয়। তাই ফল ও সবজির মিশ্রণ শরীরে টক্সিন তৈরি করতে পারে। এতে আপনার ডায়রিয়া, মাথাব্যথা, পেটে ইনফেকশন ও পাকস্থলীতে ব্যথা হতে পারে।
আনারস ও দুধ
: আনারস এবং দুধ একসাথে খাওয়ার বিষয়ে অনেক কখাই প্রচলিত আছে। এই সংমিশ্রন কিন্তু সত্যি সত্যি বিষ ক্রিয়ার সৃষ্টি করে। তবে তা মৃত্যু ঝুঁকি সৃস্টি না করলেও ক্ষতির কারণ হতে পারে। আনারসে থাকা ব্রোমেলেইন দুধের সঙ্গে মিশে বিষাক্ত হয়ে উঠে। এর ফলে পেটে গ্যাস, বমি ভাব, পেটে ইনফেকশন, মাথাব্যথা ও পাকস্থলীতে ব্যথার মতো অনেক সমস্যা দেখা দিতে পারে।
কলা ও পুডিং
: একসঙ্গে কলা ও পুডিং খাওয়া ঠিক না। কারণ তা হজম করা কঠিন হয়ে উঠে আর শরীরে টক্সিন তৈরি করে। এই কম্বিনেশন শিশুদের জন্য খুব ক্ষতিকর।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment