rongginnbd
Friday, March 30, 2018
গুরমিতকে খুনের হুমকি!
রঙিন ডেস্ক:
বলিউডের ‘কিং খান’ খ্যাত শাহরুখের ‘ফ্যান’ সিনেমার কথা মনে আছে নিশ্চয়! ওই ছবিতে সুপারস্টারের এক ঝলক পাওয়ার জন্য কি না করেছিলেন তার ভক্ত। শেষ পর্যন্ত ওই ভক্তকে মরতে দেখা যায় সিনেমায়। কিন্তু এবার কোনো সিনেমার প্লট নয়, অভিনেতার জন্য তার ভক্ত দিলেন চরম বার্তা। শুনে অবাক হচ্ছেন!
তাহলে ঘটনাটা একটু খুলেই বলা যাক। সম্প্রতি টেলি অভিনেতা গুরমিত চৌধরী তার সোশ্যাল হ্যান্ডেলে এক ব্যক্তির ছবি শেয়ার করেন। যেখানে বেশ কয়েকজন ব্যক্তি জানান, গুরমিত চৌধুরীর জন্য আত্মহত্যা করবেন তারা। শুধু তাই নয়, প্রয়োজন পড়লে তারা গুরমিতকে খুন করবেন বলেও হুমকি দিয়েছেন।
স্ক্রিন সর্টটি গুরমিত চৌধরীর টুইটার থেকে নেয়া
ভক্তদের ওই ধরনের মেসেজ পাওয়ার পর পরই বিষয়টি প্রকাশ্যে তুলে ধরেন টেলি অভিনেতা। পাশাপাশি এও বলেন, ভক্তদের প্রত্যেককে ভালোবাসেন তিনি। কিন্তু যেভাবে নিজেদের জীবন শেষ করে, তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে তা সঠিক নয়। ওই ধরনের ব্যবহার কারো করা উচিত নয় বলেও মন্তব্য করেন গুরমিত।
তবে এই প্রথম নয়। এর আগেও কখনো সালমান খান, কখনো ঐশ্বরিয়া রাই বচ্চন আবার কখনো অভিষেক বচ্চনের ভক্তরা ভেলকি দেখিয়েছেন। সম্প্রতি সালমান খানের বাড়িতে আচমকা ঢুকে পড়েন এক মহিলা। সালমানের স্ত্রী বলে দাবি করে ওই মহিলা ছুরি নিয়ে বলিউড ‘ভাইজান’র বাড়ির ছাদে উঠে যান। এমনকী, কেউ তাকে বাধা দিলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দেন ওই মহিলা। সূত্র: জি-নিউজ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment