rongginnbd
Friday, March 30, 2018
কেঁদে ভাসালো তৈমুর!
রঙিন ডেস্ক:
বলিউড তারকা সাইফ আ্লী খান ও কারিনা কাপুর খানের একমাত্র সন্তান তৈমুর আলী খান জন্মের পর থেকেই মিডিয়ার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই ভাইরাল হচ্ছে তার ছবি। এবারো তার ব্যতিক্রম হলো না।
সিঙ্গাপুর থেকে ফেরার পরই ছেলে তৈমুরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন কারিনা। ছোট্ট নবাবের ঝক্কি সামলাতে তাকে কোলে নিয়ে শুটিং স্পট ঘুরিয়ে তারপর স্কুলে পৌঁছে দেন করিনা। আর এবারো ক্যামেরার ফ্ল্যাশ দেখে হাসি হাসি মুখ করে তাকিয়ে থাকতে দেখা যায় তৈমুরকে। কিন্তু গন্ডগোলটা কোথায় হলো জানেন?
ছবি- সংগৃহীত
কারিনা যখন পাপারাৎজির সামনে থেকে ছেলেকে এক প্রকার জোর করে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, তখন কেঁদে ফেলে তৈমুর। ছেলের ওই কান্না দেখে হেসে ফেলেন কারিনা নিজেও। ছোট থেকেই যে তৈমুর ক্যামেরাপ্রেমী হয়ে উঠেছে, তা এই ছবি থেকেই বেশ স্পষ্ট।
ক’দিন আগেই মায়ের কোলে চড়ে যখন প্লে স্কুলের দিকে রওনা দেয় তৈমুর, সেই সময় পাপারাৎজির ক্যামেরার ফ্ল্যাশও তাকে দেখে ঝলসে উঠতে শুরু করে। আর সেই ফ্ল্যাশের দিকেই যেন অবাক চোখে তাকিয়ে থাকতে দেখা যায় তৈমুর আলি খান-কে। সূত্র: জি-নিউজ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment