rongginnbd
Friday, March 30, 2018
৭১তম কান উৎসবে অংশ নিচ্ছেন সোনম
রঙিন ডেস্ক:
৭০তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। গত বছর ষষ্ঠমবারের মতো কানের লালগালিচায় পা মাড়ান সোনম। সেবার লেবানিজ ফ্যাশন ডিজাইনার ইলি সাবের সাজানো শিফনের সোনালি গাউনে ৩১ বছর বয়সী এই তারকাকে দারুণ ঝলমলে লেগেছিলো।
শোনা যাচ্ছে, ৭১তম কান চলচ্চিত্র উৎসবেও অংশ নিতে যাচ্ছেন সোনম। বিখ্যাত সৌন্দর্য প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হিসেবে কানের লালগালিচায় পা রাখবেন অনিল কন্যা। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
এ প্রসঙ্গে সোনমের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘২০১৭ সালের মতো ২০১৮ সালের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচাতে দেখা যাবে সোনমকে।’
গত বারের মতো এবারও কানের লালগালিচায় বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও দীপিকা পাড়ুকোন থাকছেন কিনা তা এখনও জানা যায়নি। এছাড়া সোনম কোন দিন লালগালিচায় পা মাড়াবেন সেটিও চূড়ান্ত হয়নি। আগামী ৮ মে শুরু হবে এবারের কান উৎসব। চলবে ১৯ মে পর্যন্ত।
সোনমকে সর্বশেষ দেখা গেছে ‘প্যাডম্যান’ ছবিতে। দর্শক ও সমালোচকদের বেশ প্রশংসা পেয়েছে সিনেমাটি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment