Friday, March 30, 2018

বি-টাউনে পা রাখছে ক্যাটরিনার বোন

বলিউডে ইসাবেলার অভিষেক নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা জল্পনা-কল্পনা। অবশেষে জানা গেলো সুরাজ পাঞ্চোলির সঙ্গে ‘টাইম টু ড্যান্স’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তার। সিনেমাটি পরিচালনা করবেন জনপ্রিয় কোরিওগ্রাফার রেমো ডিসুজার সহকারী স্ট্যানলি। প্রযোজনায় রয়েছেন ভূষণ কুমার ও রেমো ডিসুজা।
সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত সুরাজও। এতে বিভিন্ন স্টাইলে নাচতে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে সুরাজ বলেন, ‘হ্যাঁ, আমরা সিনেমাটি করছি। এটি নাচ নিয়ে সিনেমা। আমি এই প্রজেক্ট নিয়ে খুবই উচ্ছ্বসিত। গত দুই মাস ধরে প্রতিদিন এর মহড়া করছি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেমো স্যার এবং প্রযোজনা করছেন ভূষণ স্যার। এখানে নতুন নাচের ধরণ দেখানো হবে। ইসাবেলার সঙ্গে অভিনয় করাটা খুবই মজার। সে খুব নম্র ও শান্ত স্বভাবের। তবে কঠোর পরিশ্রমি। আমরা প্রতিদিন দশ ঘণ্টা মহড়া করছি।’
এদিকে প্রযোজক ভূষণ কুমার বলেন, ‘সিনেমাটি পরিচালনা করবেন রেমোর সহকারী স্ট্যানলি। রেমো ও আমি এটি প্রযোজনা করছি। এটা খুবই ইউনিক একটি নাচের সিনেমা। ভারতীয় সিনেমায় এ ধরনের নাচ আগে কেউ দেখেনি। সুরাজ ও ইসাবেলা অনেকদিন ধরেই নাচের মহড়া করছে। দর্শক এ ধরনের সিনেমা আগে দেখেননি। এই মাসের শেষে সিনেমাটির শুটিং শুরু করব।’


No comments:

Post a Comment