Wednesday, March 7, 2018

ভারতকে হারিয়ে শ্রীলঙ্কার শুভ সূচনা

রঙিন ডেস্ক : বাংলাদেশে তিনটি ট্রফি জেতা শ্রীলঙ্কা ক্রিকেট দল যে ফর্মের তুঙ্গে রয়েছে তা প্রমাণ করলো নিদাহাস ট্রফিতে ভারতকে হারিয়ে। ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ভারত ৫ উইকেটে ১৭৪ রান করে। জবাবে ৯ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।ভারতের বিপক্ষে টানা সাত টি-টোয়েন্টি ম্যাচ হারের পর জিতল শ্রীলঙ্কা।
বিরাট কোহলিসহ সিনিয়র বেশ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতিতে রোহিত শর্মার নেতৃত্বে  টস হেরে ব্যাট করতে নেমেছিল ভারত। কিন্তু ভারতীয়দের শুরুটা ভালো হয়নি মোটেই। প্রথম দুই ওভারেই হারায় দুই উইকেট! প্রথম ওভারে দুশমন্থ চামিরার বলে জীবন মেন্ডিসের দুর্দান্ত ক্যাচে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা (০)। পরের ওভারে ১ রান করে নুয়ান প্রদীপের বলে বোল্ড সুরেশ রায়না।
শেষ ৫ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩৮ রান। যেটি ৩ ওভারে দাঁড়ায় ২৪ রানে। ১৮তম ওভারের শেষ দুই বলে জয়দেব উনাদকটকে একটি করে চার ও ছক্কা হাঁকিয়ে ব্যবধানটা ১২ বলে ৮-এ নামিয়ে আনেন থিসারা পেরেরা। জয়ের বন্দরে পৌঁছাতে পরের ওভারে শ্রীলঙ্কার লেগেছে তিন বল। শারদুলকে চার হাঁকিয়ে জয় নিশ্চিত করা পেরেরা ১০ বলে ২২ রানে অপরাজিত ছিলেন। ১৫ রানে অপরাজিত ছিলেন দাসুন শানাকা।


No comments:

Post a Comment