rongginnbd
Friday, March 23, 2018
ব্যবসায়িক দিক ভালো যাবে বৃশ্চিকের
রঙিন ডেস্ক:
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের আজ ব্যবসায়িক দিক ভালো যাবে। এছাড়া বিভিন্ন রাশির জাতক জাতিকাদের নানান বিষয়ের শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা থাকছে আজকের রাশিফলে। চলুন তবে আজকের রাশিফল দেখে জেনে নিন কেমন যাবে আপনার দিনটি।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল): দিনটি মিশ্র সম্ভাবনাময়। পুরনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। অসুস্থতা অবহেলা করা ঠিক হবে না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে): আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। প্রথম সাক্ষাতেই কারো দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। ব্যক্তিত্ব বজায় রাখুন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন): আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। আপ্যায়নের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই): ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পরিবেশের সঙ্গে মানিয়ে চলুন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট): অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। বিলাস-দ্রব্য কেনাকাটা হতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি পেতে পারে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে সুফল পাবেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): শরীর অসুস্থ হতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর): ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লাভবান হতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রণয়-প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিবাদ এড়িয়ে চলুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শরীর অসুস্থ হতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার যোগ আছে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): পিতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ পিতার আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। জনসম্পৃক্ততা বৃদ্ধি পেতে পারে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment