rongginnbd
Friday, March 9, 2018
ধানুশের ‘ভাদা চেন্নাই’য়ের প্রথম পোস্টার
রঙিন ডেস্ক:
তামিল সুপারস্টার ধানুশের বহুল আকাঙ্ক্ষিত ছবি ‘ভাদা চেন্নাই’। ছবিটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। আজ প্রকাশ পেলো ছবির প্রথম পোস্টার।
গতকাল বুধবারই ধানুশ তার টুইটার হ্যান্ডেলে জানিয়েছিলেন, ৮ মার্চ সকাল ১০টার সময় ‘ভাদা চেন্নাই’য়ের প্রথম লুক প্রকাশ করা হবে। সেই কথা অনুযায়ী আজ বৃহস্পতিবার সকালেই সামনে এলো ছবির প্রথম পোস্টার।
প্রথম পোস্টারে দেখা যাচ্ছে, ধানুশ একটি পুলিশ ভ্যান থেকে নামছেন। কিন্তু তাকে দেখা যাচ্ছে দারুণ হাস্যোজ্জ্বল। এর কিছুক্ষণ পরই আরেকটি লুক প্রকাশ করা হয়। যাতে সম্পূর্ণ অন্য রূপে দেখা যায় এই দক্ষিণী সুপারস্টারকে।
এই দুটি ছবিই ধানুশ তার টুইটারে প্রকাশ করেছেন
ছবিতে একজন ক্যারম চ্যাম্পিয়নের ভূমিকায় অভিনয় করছেন ধানুষ। ৩৫ বছরের দীর্ঘ মেয়াদকালকে এই ছবিতে দেখানো হয়েছে। এটি একটি গ্রামের গল্প।
ছবিটি প্রসঙ্গে আলাপকালে ধানুশ গণমাধ্যম ফার্স্টপোস্টকে বলেন, এটা কোনো আর্ট ফিল্ম না। এটা পুরোপুরিই একটি বাণিজ্যিক ছবি। আমরা ছবিটি আলাদা আলাদা ভাগে শুটিং করছি। প্রথমটি মুক্তির পরই দ্বিতীয়টির শুটিং শুরু হবে। সূত্র: ডিএনএ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment