rongginnbd
Friday, March 9, 2018
তিরিশ বছর পর একসাথে!
রঙিন ডেস্ক:
বলিউড তারকা সালমান খান ও রেখা ১৯৮৮ সালে ‘বিবি হো তো অ্যায়সি’ ছবিতে অভিনয় করেছিলেন। এরপর আর পর্দায় এক সঙ্গে দেখা যায়নি তাদেরকে। দীর্ঘ তিরিশ বছর পরে এবার তাদেরকে একসঙ্গে দেখা যাবে ‘ইয়ামলা পাগলা দিওয়ানা: ফির সে’ ছবিতে।
ইন্ডিয়া টুডের এক খবরে জানানো হয়, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা টু’ ছবির পাঁচ বছর পর দেওল’রা আবারো কমেডি ছবি নিয়ে ফিরছেন। তবে এবার সালমান খান ও রেখাকে তারা পর্দায় একসঙ্গে করেছেন বিশেষ একটি গানে।
জানা গেছে, বলিউডের পুরনো একটি গান নতুন করে তৈরি করা হবে ছবিতে। আর এই গানেই সালমান ও রেখাকে দেখা যাবে। গানটি একটি নাচের গান। গানে রেখার অংশের শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এই গানে ধর্মেন্দ্র এবং শত্রুঘ্ন সিনহাকেও দেখা যাবে বলে জানা গেছে। সূত্র: চ্যানেল আই অনলাইন
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment