কাল মহিলা সমিতিতে মঞ্চস্থ হবে ‘বঙ্গভঙ্গ’
নাটকের গল্প প্রসঙ্গে নির্দেশক ফয়েজ জহির
জানিয়েছেন, বেনাপোল ও হরিদাসপুর স্থলবন্দর প্রতিদিনের মতো কর্মচঞ্চল।
সাধারণ যাত্রী, কাস্টমস, ইমিগ্রেশন, মানিচেঞ্জের দালাল, পরিবহন শ্রমিক,
চোরাকারবার, পতিতা, মাতাল কত রঙ-বেরঙের মানুষের আনাগোনা। তার মাঝে এপারের
চোরাকারবার রাজার সঙ্গে ওপারের পতিতা মালিনীর প্রেম-বিরহ, মাতাল বিশুর
জীবনবোধ, কাস্টমস-ইমিগ্রেশনের বাণিজ্য সংকট, এর মধ্যে হঠাৎ উদ্ভট এক
মানুষের আবির্ভাব নিত্যদিনের আবহ ঘোলাটে করে তোলে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন, আরিফ
হুসাইন আপেল/কাজী আল-আমিন, মামুনুর রশীদ, রুবলী চৌধূরী, তমালিকা কর্মকার,
সাজ্জাদ সাজু, ফিরোজ মামুন, কামরুল হাসান, সাইদ সুমন, হাসিম মাসুদ, সাক্ষ্য
শাহীদ, পার্থ চ্যাটার্জী, লায়লা বিলকিস ছবি/শারমিন হায়াত দীপা, শেখ
জিয়াদুল হক, জুবায়ের জাহিদ, মরু ভাস্কর, সুরভী রায়, রেজওয়ান পারভেজ, রুহুল
আমিন, অপু মেহেদী, মুন্না, কৌশিক সাহা, তাজু, মাহফুজ মুন্না।
নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায়- ফয়েজ জহির, পোশাক ও দ্রব্য সামগ্রী- শামীমা শওকত, সংগীত- পরিমল মজুমদার, কোরিওগ্রাফি- স্নাতা শাহরিন, বাদ্যযন্ত্রী – কৌশিক সাহা, মঞ্চ নির্মাণ সমন্বয়কারী- ইশতিয়াক হোসেন, মঞ্চ সহকারী- সাক্ষ্য, অপু, পারভেজ, জাহিদ, জিয়াদ, মুন্না, তাজু, অহৃত, পোশাক সহকারী- শাহরান ও সুরভী রায়, বাদ্যযন্ত্রী সহযোগী- মরু ভাস্কর, গান- রবীন্দ্রনাথ ঠাকুর, পোস্টার ও প্রকাশনা- শাহীনুর রহমান, ফটোগ্রাফি- জামাল উদ্দিন কবির ও তাসনুভা রুবাইয়াত প্রজ্ঞা, প্রযোজনা অধিকর্তা- কামরুল হাসান।
No comments:
Post a Comment