rongginnbd
Wednesday, March 7, 2018
বৌ সাজলেন ক্যাটরিনা!
রঙিন ডেস্ক:
ভারী অলংকার আর ঝলমলে লেহেঙ্গায় বৌ সেজেছেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। তাহলে কি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ক্যাটরিনা? না, পাঠক এমন কিছুই হয়নি।
ক্যাটরিনার আসন্ন ছবি ‘জিরো’র প্রয়োজনে, শুটিংয়ের সেটে ক্যাটরিনাকে দেখা গেছে নববধূর বেশে। যা এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে ইন্টারনেট দুনিয়ায়।
ইন্ডিয়া টুডের এক খবরে জানানো, একটি পিচ রঙের লেহেঙ্গা পরেছিলেন ক্যাটরিনা। এছাড়া নাকে, কানে ও মাথায় ভারী ও কারুকার্যপূর্ণ অলংকার দেখা গেছে। এ থেকেই বলিউড-সংশ্লিষ্টরা ধারণা করে নিচ্ছেন, ‘জিরো’ ছবিতে থাকছে একটি বিয়ের দৃশ্য।
ভাইরাল হওয়া ক্যাটরিনার ছবি। সংগৃহীত
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। পর্দায় বামন হিসেবে উপস্থিত হবেন তিনি। তবে ক্যাটরিনার চরিত্রটিও কম বৈচিত্র্যপূর্ণ নয়। ক্যাটরিনাকে দেখা যাবে এমন একজন অভিনেত্রীর চরিত্রে, যিনি অতিমাত্রায় অ্যালকোহলে আসক্ত।
ছবিটির একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘সবাই চিন্তা করছে শাহরুখ একমাত্র শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে ছবিতে অভিনয় করেছেন। কিন্তু ছবিতে আনুশকা ও ক্যাটরিনার চরিত্রও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। ক্যাটরিনা একজন অভিনেত্রীর চরিত্রে অভিনয় করছেন। কিন্তু কেউ জানে না, অভিনেত্রীর পাশাপাশি একজন অ্যালকোহলে আসক্ত হিসেবেও দেখা যাবে তাকে। অন্যদিকে আনুশকা একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন। ছবির নির্মাতারা এ বিস্তারিত বিষয়গুলো গোপন রেখেছেন। তারা চান না এই ব্যাপারে খুব বেশি তথ্য দিতে।’
‘জিরো’ পরিচালনা করছেন আনন্দ এল রায়। প্রযোজনায় রয়েছেন শাহরুখপত্নী গৌরী খান ও আনন্দ এল রায়। ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে সদ্য প্রয়াত শ্রীদেবীকে। এই সিনেমায় তার ছোট একটা দৃশ্য রয়েছে। বড়দিন সামনে রেখে চলতি বছরের ২১ ডিসেম্বর ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment