rongginnbd
Wednesday, March 7, 2018
শ্রীলঙ্কা একাদশকে হারালো বাংলাদেশ
রঙিন ডেস্ক :
আজ ভারত ও স্বাগতিক শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠছে নিদাহাস ট্রফির। তার আগে সকালে হয়ে গেলো শ্রীলঙ্কা একাদশের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ। এ ম্যাচে শ্রীলঙ্কা একাদশকে ৪১ রানে হারিয়েছে বাংলাদেশ।
আগে ব্যাট করে শ্রীলঙ্কান একাদশের বিপক্ষে ২০ ওভার শেষে ৫ উইকেটে হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা একাদশ ১৪৫ রানেই গুটিয়ে যায়। ফলে ৪১ রানে জয় পেয়ে যায় বাংলাদেশ।
এর আগে ব্যাট করতে নামা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান আসে মুশফিকুর রহিমের ব্যাট থেকে। মুশফিক ৪৪ বলে ৬৫ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে যান। তার ইনিংসে ছিলো ছয়টা চার ও তিনটা ছক্কার মার।
তবে এ ম্যাচে সাকিবের বদলে সুযোগ পাওয়া লিটন দাস এক ঝোড়ো ইনিংস খেলেছেন। ১৮ বল মোকাবেলা করে চারটা চার ও তিনটা ছয়ের মারে ৪০ রান সংগ্রহ করেছেন লিটন।
এছাড়া আরেক ব্যাটসম্যান মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে ২৭ বলে ৪৭ রান। এ দুইজনের ব্যাটিংয়ে ভর করেই বাংলাদেশ ১৮৭ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কান একাদশকে।
এ লক্ষ্য তাড়া করতে নেমে রুবেল-তাসকিনের বোলিং তোপে স্বাগতিকদের কেউই গ্রহণযোগ্য রান যোগ করতে পারেনি স্কোর বোর্ডে। সর্বোচ্চ রান আসে নিরসন ডিকবিলার ব্যাট থেকে ২৭ রান। শেষ পর্যন্ত তাদের ইনিংস শেষ হয় ১৪৫ রানে অলআউট হয়ে।
রুবেল ও তাসকিন নিয়েছেন দুটি করে উইকেট। আবু হায়দার রনি, মেহেদি হাসান মিরাজ, এবং সৌম্য নিয়েছেন একটি করে উইকেট।
অপরদিকে শ্রীলঙ্কা একাদশের হয়ে চার ওভার বল করে দুটি উইকেট পেয়েছেন আসিথা ফার্নান্দো।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment