Saturday, March 24, 2018

হাসপাতালে জ্যাকুলিন

রঙিন ডেস্ক: অসুস্থতা ও দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না বলিউড তারকাদের। কয়েক দিন আগে অমিতাভ বচ্চন শুটিং থেকে ফিরে আসেন অসুস্থতার জন্য। আলিয়া ভাট বুলগেরিয়ায় শুটিং করতে গিয়ে আহত হয়ে এখন মুম্বাই। আর ভারতের দেরাদুনে ‘বাত্তি গুল মিটার চালু’ ছবির শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। এবার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন জ্যাকুলিন ফার্নান্দেজ।
এদিকে ছবির প্রযোজক রমেশ তরানি বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, হ্যাঁ, তবে এটি কোনো বড় দুর্ঘটনা ছিল না। জ্যাকলিন আহত হলে আমরা খুব দ্রুত তাঁকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাই এবং সেখানে উপযুক্ত চিকিৎসা শেষে তাঁকে ওরা ডিসচার্জ করে দেয়। আঘাতটা তার চোখের ওপরের অংশে ছিল। স্কোয়াশ খেলার সময় এমনটি ঘটে। তবে, তিনি এখন ভালো আছেন, তবে শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে।


No comments:

Post a Comment