rongginnbd
Saturday, March 24, 2018
সোনমের বিয়ে জুনে!
রঙিন ডেস্ক:
প্রায় দুই বছরের অধিক সময় ধরে বলিপাড়ায় সোনম ও আনন্দ আহুজার প্রেমের চর্চা চলছে। প্রায়ই বিভিন্ন স্থানে দেখা যায় তাদের। এছাড়া পরস্পরের প্রতি ভালোলাগার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ বিভিন্নভাবে প্রকাশ করেন তারা। সোনমের পারিবারিক অনুষ্ঠানেও নিয়মিত অতিথি হিসেবে থাকেন আনন্দ। যদিও প্রেমের বিষয়টি এখনো শিকার করেননি এ কথিত প্রেমিক জুটি।
এদিকে সোনম ও আনন্দ আহুজাকে নিয়ে শুরু হয়েছে নতুন গুঞ্জন। বলিউড পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে নানান কথা। অনেকেই বলছেন- সোনম আর আনন্দের বিয়ে এখন সময়ের ব্যাপার মাত্র। আগামী জুন মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনিল কন্যা। আর এই বিয়ের অনুষ্ঠান হতে চলেছে লন্ডনে।
সোনম কাপুরের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলিউড লাইফকে জানান, “সোনম ও আনন্দ এই জুনেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। সোনমের আগামী ছবি ‘বীর দি ওয়েডিং’-এর মুক্তির পরেই লন্ডনে এই বিয়ের অনুষ্ঠান হবে।”
এদিকে কিছুদিন আগেই বিয়ে প্রসঙ্গনে সোনম বলেছিলেন, “বিয়েটা তার কাছে একটা ভীষণ সুন্দর মুহূর্ত যার মাধ্যমে কাছের মানুষটির আরো কাছে আসা যায়। দুই পরিবার এক ছাদের তলায় আসে। এটা সত্যইই একটা দারুণ অনুভূতি।” সূত্র: জি-নিউজ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment