rongginnbd
Friday, March 23, 2018
দর্শকের কাছে পৌঁছাতে ‘স্বপ্নজাল’র পরিকল্পনা
রঙিন ডেস্ক:
“দুটি প্রাণের বাঁধন হারা এক প্রেম। ডাকাতি, সংঘাত, গুম আর কূট কৌশলের পঙ্কিল আবর্তে পড়ে দুজন বিচ্ছিন্ন হয়ে পড়ে কিন্তু হৃদয়তো বাঁধ মানে না! দুজনের মিলনের আকুল আকাঙ্ক্ষায় তৈরি হয় আরেক প্রেমগাঁথা।” এমনই গল্প নিয়ে ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম নির্মাণ করেছেন ‘স্বপ্নজাল’ সিনেমা।
আগামী ৬ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘স্বপ্নজাল’। ছবিটি যেন দর্শকের কাছে পৌঁছায় সেজন্য নানা পরিকল্পনা হাতে নিয়েছেন পরিচালক। পরিকল্পনা অনুযায়ী নায়ক ইয়াশ রোহান ও নায়িকা পরীমণিকে নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হাজির হবেন তিনি। সেখানে গিয়ে সবাইকে আমন্ত্রণ জানাবেন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার জন্য।
নায়ক ইয়াশ রোহান, নায়িকা পরীমণি ও গিয়াসউদ্দিন সেলিম। ছবি- সংগৃহীত
আগামী ২৫ মার্চ রাজধানীর ধানমণ্ডিতে ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস (ইউল্যাব) দিয়ে শুরু হবে এই আয়োজন। এরই মধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে নায়ক-নায়িকা, পরিচালকসহ পুরো ইউনিট।
এ প্রসঙ্গে নির্মাতা সেলিম বলেন, ‘ছবিটি সম্পর্কে তরুণ প্রজন্মকে অবহিত করতেই আমাদের এ উদ্যোগ। আমরা মনে করি, তরুণদের ছবিটির সঙ্গে সম্পৃক্ত করা গেলে এর ইতিবাচক ফল আসবে। ছবিটি দেখার আহ্বান জানানোর পাশাপাশি সবার মতামতও নেব। এর বাইরে আরো কিছু শিক্ষাপ্রতিষ্ঠানেও যাব আমরা। তবে সেই সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।’
বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস এবং ভারতের বেঙ্গল সম্ভারের যৌথপ্রযোজনায় নির্মিত হয়েছে ‘স্বপ্নজাল’। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এছাড়া অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment