rongginnbd
Friday, March 23, 2018
শতাধিক প্রেক্ষাগৃহে মিম-ওমের ‘পাষাণ’
রঙিন ডেস্ক:
প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার নায়ক ওম ও বাংলাদেশের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ ছবিতে দেখা যাবে এই নতুন জুটিকে। আজ শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি।
ত্রিভুজ প্রেমের এই ছবিটি দেশের ১০৮টি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানান ছবির পরিচালক সৈকত নাসির। তিনি বলেন, ‘দর্শক সুন্দর গল্পের আধুনিক একটা ছবি দেখতে চান। আমি আমার ছবিতে মৌলিক গল্প ও টেকনোলজি ব্যবহার করেছি। সময় উপযোগী একটা ছবি নির্মাণের চেষ্টা করেছি। দর্শক যদি সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেন, তাহলে আমার মতো যাঁরা নতুন প্রজন্মের হয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন, তারা উৎসাহ পাবেন। আমি বিশ্বাস করি, বাংলাদেশের চলচ্চিত্র আবার মাথা উঁচু করে দাঁড়াবে। ছবি দেখে উৎসাহ দিন, গঠনমূলক আলোচনা করুন, যেন আমরা কিছু শিখতে পারি।’
বিপাশা কবির বলেন, ‘এই ছবিতে আমি মিশা ভাইয়ের বোনের চরিত্রে অভিনয় করেছি। বড়লোকের একমাত্র ছোট বোন, অনেক রাগি আর জেদি একটা মেয়ে। বড় ভাই আমাকে খুশি করার জন্য সবকিছু করতে পারে। ছবিতে আমি ওমকে অনেক ভালোবাসি। যদিও সেটা একতরফা ভালোবাসা। এর বেশি কিছু বলতে চাই না। আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন।’
ছবিতে একজন মেধাবী সাংবাদিকের চরিত্রে হাজির হবেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তার বিপরীতে রয়েছেন কলকাতার ওম। এতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, বিপাশা কবির, সাদেক বাচ্চু, সীমান্ত, শিমুল খান, প্রয়াত মিজু আহমেদ, সাব্বির সিদ্দিকি প্রমুখ।
২০১৬ সালের সেপ্টেম্বরে ‘পাষাণ’ সিনেমার শ্যুটিং শুরু হয়। গত ফেব্রুয়ারিতে অ্যাকশন ঘরানার ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।
‘পাষাণ’ প্রযোজনা করেছেন ভিউজুয়ালাইজা ও জাজ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। এর নব্বই শতাংশ মালিক জাজ মাল্টিমিডিয়া। প্রথমে ভিউজুয়ালাইজার কথা বলা হলেও কিছু কারণে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘জাজ’ করা হয়েছে। এটি দুই দেশের যৌথ প্রযোজনা নয়, সম্পূর্ণ বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment