rongginnbd
Friday, March 23, 2018
সাবিলার ঝাড়ি থেকে বাঁচতে সাইকেল কিনলেন নিশো!
রঙিন ডেস্ক:
জ্যামের কারণে সাবিলার সাথে প্রায়ই ঝগড়া বাঁধে আফরান নিশোর। তাই সাবিলার ঝাড়ি থেকে বাঁচতে একটি সাইকেল কিনলেন নিশো। তবে এমনটা বাস্তবে নয়, দেখা যাবে ‘জ্যামপুত্র’ শিরোনামের নাটকে।
দয়াল সাহার রচনায় নাটকটি পরিচালনা করছেন সাজ্জাদ সুমন। এই নাটকের মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছেন আফরান নিশো ও সাবিলা নূর।
নাটকের গল্পে দেখা যাবে- তানিনের বোকামি দেখেই প্রেমে পরেছিলো সাফা। কিন্তু সময় মতো কোনো জায়গায় উপস্থিত হতে পারে না তানিন। তাই তাদের মধ্যে প্রেমের থেকে ঝগড়া ও অভিমানটাই বেশি থাকে। যদিও এসবের জন্য নিজেকে কোনোভাবেই দোষী ভাবে না তানিন। কারণ জ্যাম তো সে নিজে সৃষ্টি করে না।
কিন্তু প্রতিনিয়ত রাস্তার জ্যামের কারণে তাকে ঝাড়ি খেতে এবং মিথ্যা বলতে হয় সাফার কাছে। বোকা ছেলেটি বুঝে উঠতে পারছে না, কি করবে? তাই জ্যাম থেকে নিস্তার পেতে আর প্রেমিকার ঝাড়ি থেকে বাঁচতে একটি সাইকেল কিনে নেন তানিন। এমনই এক গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘জ্যামপুত্র’।
নাটকে তানিন চরিত্রে অভিনয় করেছেন নিশো এবং সাফা চরিত্রে দেখা যাবে সাবিলাকে। এছাড়া নাটকিটিতে আরো অভিনয় করেছেন আনন্দ খালিদ, মিলি বাসারসহ প্রমুখ।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, দৈনন্দিন জীবনে সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে জ্যাম। তারপরও তো কোনো উৎসব থেমে থাকছে না। রাস্তার জ্যাম একজন মানুষের কতোটুকু ক্ষতি-উপকার করতে পারে তা আমার এই নাটকে পাওয়া যাবে। নাটকটির ভেতর কমেডি, রোমান্টিক, খুঁনসুটি, ঝগড়া- অভিমান সব কিছুই রাখার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।
পহেলা বৈশাখে আরটিভিতে প্রচারিত হবে ‘জ্যামপুত্র’।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment