Friday, March 23, 2018

সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে ‘বিবেকের কাছে প্রশ্ন’

রঙিন ডেস্ক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে স্বল্পদৈর্ঘ্য ছবি ‘বিবেকের কাছে প্রশ্ন’। ২২ মার্চ প্রকাশিত স্বল্পদৈর্ঘ্যটিতে ভিনদেশি সংস্কৃতির আগ্রাসনের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সমসাময়িক প্রেক্ষাপটে নির্মিত ১৩ মিনিট ব্যাপ্তির ছবিটি দর্শকদের ভাবাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে দেশের বেশির ভাগ তরুণ বিপথগামী নয় বলে মনে করেন ‘বিবেকের কাছে প্রশ্ন’ স্বল্পদৈর্ঘ্যের লেখক ও নির্মাতারা। তারা বলেন, এ সময়ের ক্ষয়ে যাওয়া তারুণদের কার্যকলাপ আমাদের চিন্তিত করে, ভয়াবহ সাংস্কৃতিক সঙ্কটের ইঙ্গিত দেয়। আমরা সেই চিত্র তুলে ধরেছি ছবিটিতে। আমরা বিশ্বাস করি এই সঙ্কট সাময়িক, তাই তরুণদের দিকে ছুঁড়ে দেয়া প্রশ্নের উত্তর দেবে তরুণরাই, তারাই এই সঙ্কট মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

No comments:

Post a Comment