rongginnbd
Saturday, March 24, 2018
মোশাররফ করিমের ক্ষমা প্রার্থনা
রঙিন ডেস্ক
: পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হওয়ার পর দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইলেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ক্ষমা প্রার্থন করেন।
সম্প্রতি একটি টিভি শো-তে পোশাক নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হনজনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। আলোচনার বিষয়বস্তু ছিল ধর্ষণ। সেখানেই চলে আসে পোশাক প্রসঙ্গটি। কারণ, অনেক সময়ই ধর্ষণের শিকার নারীর পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়।
অনুষ্ঠানটি প্রচারের পর অনেকেই অভিনেতার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ আনেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেই অনুষ্ঠানের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে।
স্ক্রিন সর্টটি মোশাররফ করিমের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেয়া
তবে সমালোচনা আর বাড়তে দিলেন না মোশাররফ করিম। দুঃখ প্রকাশ করলেন ভেরিফায়েড ফেসবুক পেজে, নিজের অবস্থানও পরিষ্কার করেন তিনি।
‘হালদা’ অভিনেতা ফেসবুক পোস্টে লেখেন, ‘চ্যানেল ২৪-এর আমার উপস্থাপিত একটি অনুষ্ঠানের একটি অংশে আমার কথায় অনেকে আহত হয়েছেন। আমি অত্যন্ত দুঃখিত। আমি যা বলতে চেয়েছি তা হয়ত পরিষ্কার হয়নি।’
মোশাররফ করিম আরো বলেন, ‘আমি পোশাকের শালীনতায় বিশ্বাসী। এবং তার প্রয়োজন আছে। এই কথাটি সেখানে প্রকাশ পায়নি। ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমার অভিপ্রায় না। এ ভুল অনিচ্ছাকৃত। আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে সবাই ক্ষমা করবেন।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment