rongginnbd
Saturday, March 24, 2018
ব্যাংকে চাকরি করছেন তামান্না!
রঙিন ডেস্ক:
বাহুবলীর ‘অবন্তিকা’কে মনে আছে? যিনি মহেন্দ্র বাহুবলীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পর্দায় দাপিয়ে বেড়ান। হ্যাঁ, ঠিকই ধরেছেন। দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার কথাই বলা হচ্ছে। যার জনপ্রিয়তা দাক্ষিণাত্য পার করে বলিউডেও ছড়িয়ে পড়েছে। কিন্তু বর্তমানে তামান্না ভাটিয়া ব্যাংকে চাকরি করছেন। কি বিশ্বাস হচ্ছে না তো!
তাহলে ঘটনাটা খুলেই বলা যাক। ‘কাননে কালাই মানে’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছেন তামান্না। যেখানে উদয়ানিধি স্টালিনের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন তিনি। ওই সিনেমাতেই এক ব্যাংক কর্মীর চরিত্রে অভিনয় করছেন তামান্না। আর প্রভাসের নায়িকার সেই নতুন লুক দেখলে চিনতেই পারবেন না আপনি।
ছবি- সংগৃহীত
পরিচালক সিনু রামস্বামীর নির্দেশনায় ইতিমধ্যেই ‘কাননে কালাই মানে’-র শুটিং শুরু করেছেন তামান্না। তবে ওই সিনেমা কবে মুক্তি পাবে, সে বিষয়ে কিছু জানা যায়নি। ততদিন অপেক্ষা করুন, তামান্নার নতুন লুক দেখার জন্য। সূথ্র: জি-নিউজ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment