rongginnbd
Saturday, March 24, 2018
এবার অসুস্থ হয়ে পড়লেন শাহিদ
রঙিন ডেস্ক:
অসুস্থতা ও দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না বলিউড তারকাদের। কয়েক দিন আগে অমিতাভ বচ্চন শুটিং থেকে ফিরে আসেন অসুস্থতার জন্য। আলিয়া ভাট বুলগেরিয়ায় শুটিং করতে গিয়ে আহত হয়ে এখন মুম্বাই। এবার অসুস্থ হয়ে পড়লেন শাহিদ কাপুর।
জানা যায়, ভারতের দেরাদুনে ‘বাত্তি গুল মিটার চালু’ ছবির শুটিং সেটে ছিলেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর। টান টান উত্তেজনায় ভরা একটি দৃশ্যের ধারণ চলছিল। কিন্তু বারবারই সংলাপ বলতে গিয়ে কথা গলায় আটকে যাচ্ছিল শাহিদের। ঠিকভাবে সংলাপ বলতে পারছিলেন না। ছবির পরিচালককে জানালেন নিজের অস্বস্তির কথা। এরপরই শাহিদের অসুস্থতার কারণে বন্ধ হয়ে যায় শুটিং।
চিকিৎসক জানিয়েছেন ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত শাহিদ। তাকে বিশ্রাম করার পরামর্শ দেয়া হয়েছ। তাই শুটিং থেকে বিরতি নিয়ে মুম্বাইয়ে চলে এসেছেন শাহিদ।
বাত্তি গুল মিটার চালু সিনেমার শুটিং সেটে শহিদের সঙ্গে কন্যা মিশা ও স্ত্রী মীরাও উপস্থিত ছিলেন। এ ছবিতে শাহিদ অভিনয় করছেন একজন আইনজীবীর চরিত্রে। ছবির একটি সূত্র জানিয়েছে, শাহিদের শরীর ভালো নেই। তবু শুটিং চালিয়ে যেতে চাইছিলেন তিনি। কিন্তু গলার অবস্থা এতই খারাপ যে চিকিৎসক তাকে পুরোপুরি বিশ্রামে যেতে বলেছেন। গলার ওপর চাপ দিতে একদমই নিষেধ করা হয়েছে।
একদিন বিশ্রাম নিয়েই শাহিদ আবার শুটিং শুরু করতে চেয়েছিলেন। তবে শাহিদের শরীরের অবস্থার আরও অবনতি হলে ছবির প্রযোজক তাকে মুম্বাই পাঠিয়ে দেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment