দল সানরাইজার্স শুভেচ্ছা বার্তায় সাকিবের
একটি ছবি দিয়ে তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘শুভ জন্মদিন মিয়া’। সাথে লিখে
দেয়, দ্রুত ঘরে আসো।’
রবিউল প্লাজায় দ্বিতীয় ফ্লোরে সাকিব যখন পা
রাখেন, তখন রাস্তায় সাধারণ মানুষের ভিড় জমে যায়। এ সময় নিচে থাকা
সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান সাকিব।
উল্লেখ, ১৯৮৭ সালের এই দিনে মাগুরায় জন্মগ্রহণ করেন সাকিব। ২০০৬ সালে
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়
তার। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি২০ ও পরের বছর চট্টগ্রামে
ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাকিবের। তিন ফরম্যাট মিলিয়ে ৩০০
আন্তর্জাতিক ম্যাচ খেলেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। দীর্ঘদিন তিন ফরম্যাটেই
ছিলেন বিশ্বের একনম্বর অলরাউন্ডার।



No comments:
Post a Comment