rongginnbd
Saturday, March 24, 2018
ইতালিকে হারালো মেসি-আগুয়েরোহীন আর্জেন্টিনা
রঙিন ডেস্ক :
শেষ দিকের গোলে ইতালিকে হারিয়ে দিয়েছে মেসি-আগুয়েরো হীন আর্জেন্টিনা। রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে প্রাথমিক প্রস্তুতির এই ম্যাচে ইতালিকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। শেষ দিকে এসে দলের জয়ে গোল দুটি করেন এভার বানেগা ও মানুয়েল লানজিনি।
এদিন মাঠে নামার আগেই নিশ্চিত হয়েছিলো মেসি ও আগুয়েরোর মাঠে না নামার বিষয়টা। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মেসি শতভাগ ফিট না হওয়ায় তাকে নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাননি কোচ হোর্হে সাম্পাওলি। স্পেনের বিপক্ষে শতভাগ ফিট পেতেই ইতালির বিপক্ষে তাকে রাখেননি কোচ। ক্লাব ফুটবলে চোট পাওয়া সের্হিয়ো আগুয়েরোও ছিলেন না দলে।
এ দুই তারকাকে ছাড়াই খেলতে নামে আর্জেন্টিনা। তবে তারা না থাকলেও জয় ঠিকই তুলে নিয়েছেন নায়ক এভার বানেগা ও মানুয়েল লানজিনি। ৭৫ মিনিটে লক্ষ্যভেদ করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এগিয়ে নেন বানেগা। আর ৮৫ মিনিটে চমৎকার এক গোল করে দলের জয় নিশ্চিত করেন লানজিনি।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ চালাতে থাকে ইতালি। আর্জেন্টিনার রক্ষণকে ব্যস্ত থাকতে হয়। তবে বদলি হিসেবে বানেগা নামার পরই পাল্টে যায় সাম্পাওলির দলের খেলা। তার ছোঁয়ায় আলবিসেলেস্তেরা এগিয়েও যায়। ৭৫ মিনিটে জিওভানি লো চেলসোর সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে বক্সের সামান্য বাইরে থেকে আড়াআড়ি শটে বল জালে জড়িয়ে দেন বানেগা।
শেষ বাঁশি বাজার মিনিট পাঁচেক আগে আবার গোলোৎসবে মাতে আর্জেন্টিনা। গনসালো হিগুয়েইনের পাস ধরে বক্সের ঠিক বাইরে থেকে চমৎকার শটে বল জালে জড়ান লানজিনি।
প্রথমার্ধে আর্জেন্টিনা গোল পায়নি জিয়ানলুইজি বুফনের বীরত্বে। অন্তত তিনটি গোল বাঁচিয়েছেন অভিজ্ঞ এই গোলরক্ষক।
তবে রাশিয়ার প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবে স্পেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলো আর্জেন্টিনা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment