rongginnbd
Saturday, March 24, 2018
পিএসএলের ফাইনাল খেলা হচ্ছে না তামিমের
রঙিন ডেস্ক :
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে পেশাওয়ার জালমির হয়ে খেলার কথা ছিলো তামিম ইকবালের। কিন্তু থাইল্যান্ড থেকে তিনি পাকিস্তান ফিরছেন না, দেশে ফিরতে হবে তাকে। ফলে ফাইনাল ম্যাচটি তার খেলা হচ্ছে না।
গত ২০ মার্চ রাতে প্রথম এলিমিনেটর রাউন্ডে মাহমুদউল্লাহর দল কোয়েটা গ্ল্যাডিয়েটরর্সের মুখোমুখি হয় তামিমের পেশাওয়ার জালমি। এ ম্যাচে দল জিতলেও তামিম বাঁ হাটুর ইনজুরিতে পড়েন। ফলে চিকিৎসা নিতে গত বুধবার থাইল্যান্ডে পাড়ি জমান তামিম ইকবাল।
পরে দ্বিতীয় এলিমিনেটর রাউন্ডে করাচি কিংসের বিপক্ষে না খেলতে পারলেও ফাইনালে নামার আশা ছিলো তামিমের। কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ি তার আর ফাইনাল ম্যাচে নামা হচ্ছে না।
আগামীকাল ২৫ মার্চ পিএসএলের ফাইনাল খেলবে পেশওয়ার ও ইসলামাবাদ ইউনাইটেড।
থাইল্যান্ডে তামিম বাঁ হাঁটুর পরীক্ষা-নিরীক্ষা করান। রিপোর্ট দেখার পর জাতীয় দলের ফিজিও চন্দ্রমোহন তামিমকে ১০ দিনের বিশ্রাম দিয়েছেন। দ্রুতই দেশে ফিরে তামিম বিশ্রামে থাকবেন। এরপর পূর্নবাসন প্রক্রিয়া শেষে ফিরবেন মাঠে।
পিএসএলে এবার হেসেছে তামিমের ব্যাট। বর্তমান চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির হয়ে ৬ ম্যাচে করেছেন ১৬১ রান। গড় রান ৩২.২০, স্ট্রাইক রেট ১০৪.৫৪।
নিদাহাস ট্রফির ফাইনাল শেষে তামিম ও মাহমুদুল্লাহ সরাসরি গিয়েছিলেন লাহোরে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment