rongginnbd
Saturday, March 24, 2018
পঁচিশে মার্চ নিয়ে লুমিনের গান
রঙিন ডেস্ক:
১৯৭১ সালে ২৫ মার্চ রাতে পুলিশের প্রথম প্রতিরোধ নিয়ে রচিত হয়েছে ‘পঁচিশে মার্চ’ গানটি। এতে কণ্ঠ দিয়েছেন ফিডব্যাক ব্যান্ড দলের ভোকালিস্ট লুমিন। ‘পঁচিশে মার্চ’, ‘কাঁদো বাঙালি আজ কাঁদো’ ও ‘মা’ শিরোনামে তিনটি গানে কণ্ঠে দিয়েছেন এই সংগীতশিল্পী। এবারই প্রথম ব্যান্ডের বাইরে এককভাবে গান করলেন তিনি।
সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে ‘পঁচিশে মার্চ’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন তানভির আহমেদ। গানটির কথা লিখেছেন ঠাকুরগাঁওয়ে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, সুর করেছেন সাজেদ ফাতেমী। এর সংগীতায়োজন করেছেন জে আর সুমন।
আগামীকাল রবিবার ধ্রুব মিউজিক স্টেশন’র ইউটিউব চ্যানেলে এই গানটি প্রকাশ করা হবে। সেই সাথে গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট ও জিপি মিউজিকে।
এককভাবে গান করা প্রসঙ্গে লুমিন বলেন, ‘লালন আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু। পুলিশে কর্মরত থাকলেও থিয়েটার করা, বই লেখা, গান লেখা তার দীর্ঘদিনের সাংস্কৃতিক চর্চা। তাছাড়া এটি একটি দেশের গান। গানের কথাগুলো হৃদয়স্পর্শী। তাই ব্যান্ডের বাইরে গিয়ে কাজ করা।’
‘পঁচিশে মার্চ’ গানটি ইতিমধ্যেই ঢাকার রাজারবাগ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরে স্মারক হিসেবে সংরক্ষণ করা হয়েছে উল্লেখ বরে গীতিকার দেওয়ান লালন বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। নিজেও মুক্তিযুদ্ধ ধারণ করি। সেই চেতনা থেকেই এ ধরনের গান লেখা। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment