Wednesday, March 7, 2018

চার দিনেই বাজিমাত ‘বাজরাঙ্গি ভাইজান’র!

এদিকে গত ২ মার্চ চীনে মুক্তি পেয়েছে ছবিটি। আর মুক্তির দিনই চীনের বক্স অফিসে দারুণ সাড়া ফেলে ‘বাজরাঙ্গি ভাইজান’। ভারতীয় বক্স অফিস বিশ্লেষক তারান আদর্শ এক টুইট বার্তায় জানিয়েছিলেন, শুরুটা ভালোই করলো ‘বাজরাঙ্গি ভাইজান’। প্রথম দিনেই ভাইজানের ছবি চীনের বাজারে ২.২৪ মিলিয়ন ডলারের (১৪.৬১ কোটি রুপি) ব্যবসা করেছে।


উল্লেখ্য, কবির খান পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০১৫ সালে। ভারতে ৪ হাজার ২০০টি প্রেক্ষাগৃহে এবং বিদেশের সাতশোর বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছবিটি। একদিকে বক্স অফিসে ঝড়, অন্যদিকে প্রশংসার করতালিতে ভাসে ‘বাজরাঙ্গি ভাইজান’। এই ছবির পর থেকে বলিউডে ‘ভাইজান’ নাম পান ছবির অভিনেতা সালমান খান। এমনকি এই ছবিতে অভিনয় করে রাতারাতি তারকা বনে গেছে শিশুশিল্পী হারশালি মালহোত্রা। ছবিতে সালমানের সাথে জুটি বেঁধে অভিনয় করেন কারিনা কাপুর খান।

No comments:

Post a Comment