rongginnbd
Friday, March 2, 2018
প্রভাকে ভালোবাসে শ্যামল মাওলা!
রঙিন ডেস্ক:
নাটকের জনপ্রিয় জুটি শ্যামল মাওলা ও সাদিয়া জাহান প্রভা। এই জুটি দর্শকদের উপহার দিয়েছেন অনেকগুলো জনপ্রিয় নাটক। সম্প্রতি ‘সূর্য সাঁতার’ নামে একটি একক নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন শ্যামল-প্রভা।
নাটকের গল্পে দেখা যাবে- শ্যামল মাওলা ও প্রভা খুব ভালো বন্ধু। কিন্তু মনে মনে প্রভাকে ভালোবাসে শ্যামল মাওলা। কথাটি প্রভাকে বলতে পারে না। একদিন শ্যামল মাওলাকে সঙ্গে নিয়ে কক্সবাজার যান প্রভা। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এমনটা দেখা যাবে ‘সূর্য সাঁতার’ নামে একক নাটকে।
‘সূর্য সাঁতার’ নাটকের একটি দৃশ্য। ছবি- সংগৃহীত
দয়াল সাহার রচনায় ‘সূর্য সাঁতার’ নাটকটি পরিচালনা করেছেন প্রীতি দত্ত ও বিশ্বজিত দত্ত। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও প্রভা। সম্প্রতি ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
নির্মাতা সূত্রে জানা যায়, নাটকটি আজ শুক্রবার রাত ৯টায় বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচারিত হবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment