rongginnbd
Friday, March 2, 2018
দ্বিতীয় পোস্টারেও প্রশংসা কুড়াচ্ছে সাইমন-মাহি
রঙিন ডেস্ক:
২০১২ সালে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ সিনেমাটি। এতে প্রথমবারের মতো জুটি বাঁধেন সাইমন-মাহি। ছবিটি বেশ ব্যবসা সফল হয়। তারপর থেকে সাইমন-মাহিকে বলা হতো হিট ছবির জুটি। এরপর দীর্ঘ সময় এ জুটিকে একসঙ্গে দেখা যায়নি। তবে এবার ‘জান্নাত’ ছবি নিয়ে হাজির হচ্ছে এই জুটি।
ছবির প্রথম পোস্টার প্রকাশ হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। ওই পোস্টারে অনেকটা রহস্য নিয়ে হাজির হয়েছিলেন সাইমন-মাহি। গতকাল বৃহস্পতিবার (১ মার্চ) প্রকাশ হলো এ ছবির দ্বিতীয় পোস্টার। এবারের পোস্টারে দেখা গেছে সাদা হিজাবে মোড়ানো মাহি, পাগড়ী মাথায় সাইমনের সঙ্গে মিশা সওদাগর ও আলী রাজকেও।
জান্নাত সিনেমার দ্বিতীয় পোস্টার। ছবি- সংগৃহীত
প্রথম পোস্টারের মতো দ্বিতীয় পোস্টারটিও প্রশংসা কুড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে, সাইমন-মাহি দুজনেই পোস্টারটি নিজেদের ফেসবুকে পোস্ট করার পর বাহবা পাচ্ছেন। সবাই এই ছবির জন্য শুভকামনা জানাচ্ছেন।
ছবির নায়ক সাইমন বলেন, দুটি পোস্টারই অফিসিয়াল। শিগগির ‘জান্নাত’ সেন্সরে জমা পড়বে। তারপর গান, টিজার ও ট্রেলার প্রকাশ পাবে। তিনি বলেন, সেন্সর ছাড়পত্র পাওয়ার পর মুক্তির তারিখ জানানো হবে।
‘জান্নাত’ নির্মাণ করছেন মোস্তাফির রহমান মানিক। সাইমন-মাহি ছাড়াও ছবিতে অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খান। ছবিটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। এটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment