Friday, March 2, 2018

তুষারাবৃত ইউরোপে মারা গেছে ৫৫ জন

ইউরোপের বিভিন্ন আবহাওয়া সংস্থাগুলি জানিয়েছে, গতকাল ইউরোপের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৪০ ডিগ্রি সেলসিয়াস নীচে। ঝড়ের দাপট সবচেয়ে বেশি দেখা গেছে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, দক্ষিণ ওয়েলস এবং স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায়। ওইসব জায়গাগুলিতে চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। তুষারপাতের কারণে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ ও বিমান বিমান পরিষেবা।সংস্থাগুলি আরো জানিয়েছে, তুষারপাতের কবলে পড়ে গোটা ইউরোপে ৫৫ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পোল্যান্ডেই এই সংখ্যাটা ২১। তা ছাড়া চেক রিপাবলিকে ৬ জন, লিথুয়ানিয়ায় ৫ জন, ফ্রান্সে ৪ জন, স্পেনে ৩ জন, ইতালি, রোমানিয়া ও স্লোভেনিয়ায় ২ জন করে এবং ব্রিটেন ও নেদারল্যান্ডসে ২ জনের মৃত্যু হয়েছে।

No comments:

Post a Comment