Friday, March 2, 2018

ঢাকা এসেছেন লিসা কার্টিস

রঙিন ডেস্ক : তিন দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়া বিষয়ক নিরাপত্তা উপদেষ্টা লিসা কার্টিস।আজ শুক্রবার দুপুরে তিনি ঢাকায় পৌঁছান। তার সফরে দুই দেশের মধ্যে সন্ত্রাস ও নিরাপত্তা সহযোগিতা জোরদার, ট্রাম্প প্রশাসনের পরিকল্পিত ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় কৌশলে’ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ নিয়ে আলোচনা হবে। এছাড়া রোহিঙ্গা সমস্যার বিষয়ে দুই দেশের সহযোগিতার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানা গেছে।


No comments:

Post a Comment